এক্সপ্লোর

আইপিএলের নিলামে আফগানিস্তানের ১৫ বছরের চায়নাম্যান স্পিনার নূরকে নিয়ে তুমুল আগ্রহ, ঝাঁপাতে পারে একাধিক দল

ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিল নূর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শাগিজা লিগে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছিল। আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলেও আছে।

নয়াদিল্লি: ত্রয়োদশ আইপিএলের নিলামের আসর বসছে কলকাতায়। ১৯ ডিসেম্বর নিলামের টেবিলে উঠবেন দেশ-বিদেশের মোট ৩৩২জন ক্রিকেটার। এই নিলাম থেকেই কোটিপতি হওয়ার নজির রয়েছে অনামী, অখ্যাতদের। এবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে পুরোমাত্রায়। আর এ ব্যাপারে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে আফগানিস্তানের নূর আমেদ লাকানওয়ালকে নিয়ে। কে এই নূর আমেদ? আফগানিস্তানের বোলার। বয়স? মাত্র ১৫ বছর। চায়নাম্যান স্পিনার। রাজস্থান রয়্যালসের ট্রায়ালে ডাক পড়েছিল তার। এবং সূত্রের খবর, নূরকে দেখে উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস শিবির। অন্যান্য দলও নূরকে নিয়ে আগ্রহ প্রকাশ করতে শুরু করে দিয়েছে। আইপিএলের এক দলের কর্তা বলেছেন, ‘নূর দারুণ প্রতিভা। চায়নাম্যান স্পিনার হওয়ায় অনেক দলই ওকে পেতে চাইবে। অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে ওর পারফরম্যান্স ছিল নজরকাড়া। বিশেষ করে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দল যখন ভারত সফরে এসেছিল। ও বেশ পরিণত এবং আশা করছি অনেক দূর যাবে।’ অতীতে বরুণ চক্রবর্তী, কে সি কারিয়াপ্পার মতো আনকোরা নাম কোটিপতি হয়ে গিয়েছেন আইপিএলের নিলামে। ভারতের বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়েছিল নূর। আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শাগিজা লিগে সেরা বোলারের স্বীকৃতি পেয়েছিল। আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলেও আছে। ১৯ ডিসেম্বর নিলামের টেবিলে ফ্র্যাঞ্চাইজি দলগুলো ঝাঁপাতে পারে চায়নাম্যান নূরকে দলে পেতে। আর আইপিএল পেতে পারে কুলদীপ যাদবের পর ফের এক চায়নাম্যান-বিস্ময়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget