এক্সপ্লোর

IPL 2024 Qualifier 2: বল হাতে আইপিএল কোয়ালিফায়ার ২ মাতিয়ে কাকে কৃতজ্ঞতা জানালেন অভিষেক শর্মা?

SRH vs RR: আইপিএল ২০২৪ কোয়ালিফায়ার ২-এ চার ওভারে বল করে ২৪ রানের বিনিময়ে দুই উইকেট নেন অভিষেক শর্মা।

চেন্নাই: গোটা মরশুমে ব্যাট হাতে তাঁর দৌরাত্ম্য দেখা গিয়েছে। তবে শুক্রবার রাতে চিপকের ময়দান সাক্ষী থাকল বোলার অভিষেক শর্মার (Abhishek Sharma)। তাঁকে শেষ কবে তাঁর কোটার চার ওভার বল করতে দেখা গিয়েছে, তা খুঁজতে খানিক সময় লাগবে বটে। চেন্নাইয়ে শুক্রবার শুধু যে অভিষেক চার ওভার বল করলেন, তাই নয়, শাহবাজ আমেদের সঙ্গে মিলে আইপিএল কোয়ালিফায়ার ২-র মোড়ও ঘোরালেন।

আইপিএলের কোয়ালিফায়ার ২-এ (IPL Qualifier 2) ব্যাট হাতে মাত্র ১২ রান করেছিলেন তিনি। বল হাতে সঞ্জু স্যামসন এবং শিমরন হেটমায়ারের দুই মহামূল্যবান উইকেট নিলেন অভিষেক। ম্যাচ শেষে সানরাইজার্স তারকা জানান তিনি খুব বেশি বল না করলেও, মানসিকভাবে কিন্তু এই সুযোগের জন্য প্রস্তুতই ছিলেন। অভিষেক বলেন, 'সত্যি বলতে আমি এই ম্যাচে যে চার ওভার বল করব, সেই বিষয়ে আগে থেকে কোনও ধারণা ছিল না। তবে মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম। আমি বিগত দুই বছর ধরে ব্যাটিং তো ভাল করছিই, কিন্তু আমার বোলিংয়ে কাজ করার দরকার ছিল। বাবার সঙ্গে মিলে ঠিক সেটাই করি।'

 

অভিষেকের মতে দ্বিতীয় ইনিংসে কিন্তু পিচের চরিত্রে বদল ঘটে। 'আমরা যখন ব্যাট করছিলাম তখন কিন্তু উইকেটের গতিটা অনেক বেশি ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে বল ঘুরতে শুরু করে। প্যাটি (প্যাট কামিন্স) স্পিনারদের খুব ভালভাবে ব্যবহার করেছে। আমি ওকে অনুশীলনে যত চাপে ফেলেছিলাম, তার পরিণামেই আজ হয়তো আমায় বল দিয়েছে ও। আমরা পাঞ্জাবের সঙ্গে সৈয়দ মুস্তাক আলি জিতেছিলাম। সেখান থেকেই ছন্দটা আসে। আমি প্রচুর খাটা খাটনি করেছি। এই দলের ম্যানেজমেন্ট আমি স্বাধীনতাকে দিয়েছে নিজের খেলা খেলার, নিজেকে মেলে ধরার। সেটাই করছি। আইপিএলের ফাইনাল খেলাটা আমার স্বপ্ন ছিল এবং সেটাই সত্যি হতে চলেছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: আগামী বছরও আইপিএলে খেলবেন ধোনি? বড় বয়ান সিএসকের সিইওর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget