এক্সপ্লোর

KL Rahul birthday: রাহুল ২৯, আবেগপূর্ণ শুভেচ্ছাবার্তা বান্ধবী আথিয়ার

বলিউড আর ক্রিকেটের মেলবন্ধন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের সঙ্গে বলি অভিনেত্রীদের রসায়ন শিরোনামে থেকেছে।

মুম্বই: তাঁদের সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা। যদিও তাঁরা নিজেরা কখনও সরাসরি মুখ খোলেননি। তবে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা আর যাই হোন, শুধুমাত্র বন্ধু নন।

তাঁরা, ক্রিকেটার কে এল রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি। যাঁর আরেকটি পরিচয়, তিনি অভিনেতা সুনীল শেট্টির কন্যা। রবিবার ২৯তম জন্মদিন ছিল রাহুলের। সকাল থেকে শুভেচ্ছাবার্তায় ভাসলেন জাতীয় দলের তারকা তথা আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক। তবে সেরা বার্তা পাঠিয়েছেন সম্ভবত আথিয়া। রাহুলের সঙ্গে বেডরুমে তোলা তাঁর একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, 'তোমার জন্য আমি কৃতজ্ঞ। শুভ জন্মদিন।' সঙ্গে চকোলেট কেক ও চকোলেট রংয়ের একটি হার্ট সাইনও পোস্ট করেছেন অভিনেত্রী।

গত ৫ নভেম্বর ছিল বান্ধবী আথিয়া শেট্টির ২৮তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষ্যে প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে নিজের একটি সুন্দর সেলফি পোস্ট করেছিলেন কে এল রাহুল। ক্যাপশনে লিখেছিলেন, 'হ্যাপি বার্থ ডে ম্যাড চাইল্ড'। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরালও হয়েছিল। নানা রকমের মন্তব্যও করেছিলেন নেটিজেনরা।

বলিউড আর ক্রিকেটের মেলবন্ধন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই ক্রিকেটারদের সঙ্গে বলি অভিনেত্রীদের রসায়ন শিরোনামে থেকেছে। সে মনসুর আলি খান পটৌদি-শর্মিলা ঠাকুর হোক বা হালের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ক্রিকেট-বলিউডের এই প্রেমের কাহিনী দীর্ঘ। এই তালিকায় সংযোজিত হয়েছেন রাহুল-আথিয়াও। এর আগে সোশ্যাল মিডিয়ায় আথিয়ার সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ভারতীয় দলের তারকা। যাতে প্রতিক্রিয়াও দিয়েছেন সুনীল শেট্টির তনয়া। কিন্তু তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, তা প্রকাশ্যে স্বীকার করেননি কখনও। গত বছরও রাহুলের জন্মদিনে আবেগঘন ট্যুইট করেছিলেন বলিউড অভিনেত্রী।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, 'আমার প্রিয় মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা।' সঙ্গে একটি হার্ট শেপের ইমোজিও জুড়ে দেন। ছবিতে দেখা গিয়েছিল, রাহুলের কাঁধে হাত রেখে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। তাঁদের প্রেম যে বেশ জমে উঠেছে, বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget