এক্সপ্লোর

RCB IPL Champion: অতীতের বিভীষিকা স্মৃতি এখনও টাটকা, বিজয় শোভাযাত্রার বিষয়ে কী সিদ্ধান্ত নিল আরসিবি?

IPL: ট্রফির জয়ের আনন্দে আরসিবি ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের আনন্দ, উদযাপন, উল্লাসের নানা মুহূর্তের ছবি ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

বেঙ্গালুরু: ২০২৫ সালের পর ২০২৬। টানা দু'বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (IPL 2026 Champion RCB)। রজত পাতিদারের নেতৃত্বে আরসিবি ফাইনালে হারিয়ে দেয় গুজরাত টাইটান্সকে। ট্রফির জয়ের আনন্দে আরসিবি ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের আনন্দ, উদযাপন, উল্লাসের নানা মুহূর্তের ছবি ইতিমধ্য়েই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। আমদাবাদের নরেন্দ্র মোদি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রফি জিতেছে আরসিবি শিবির। কিন্তু বেঙ্গালুরুতে ফেরার পর কি বিজয় শোভাযাত্রা হবে কোনও?

এই প্রশ্নটাই সব আরসিবি সমর্থকের মনে জাগছিল। এই পরিস্থিতিতে একটা নেতিবাচক আশঙ্কাও কাজ করছিল। ২০২৫ আইপিএল মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। কিন্তু আনন্দের সেই মুহূর্ত নিমেষেই বিভীষিকার আকার নেয়। পদপিষ্ট হয়ে ১১ জন আরসিবি সমর্থকের মৃত্যু হয়। যে ঘটনা নিয়ে পরবর্তীতে ব্যাপক কোণঠাসা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজিকে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্য়াচ আয়োজনের বিষয়েও নিষেধাজ্ঞার কথা উঠে এসেছিল। যদিও পরবর্তীতে আরসিবি নিজেদের মাঠেই হোমম্য়াচ করার সুযোগ পায়।

তবে অতীতকে ভোলেনি ফ্র্য়াঞ্চাইজি। তাই বাড়তি সতর্কতা হিসেবে এই মরশুমে কোনও বিজয় শোভাযাত্রা করার সিদ্ধান্ত থেকে পিছপা হয়েছে দল। নিজেদের সোশ্য়াল মিডিয়ায় বিবৃতিতে আরসিবির তরফে জানানো হয়েছে, 'কী অসাধারণ এক রাত। কী অবিশ্বাস্য অনুভূতি! আরসিবির প্রতিটি সদস্যকে অভিনন্দন। এটি আপনাদের জয়। উদযাপন শুরু হলেও, আসুন আমরা দায়িত্বশীল থাকি। উদযাপনের সেরা উপায় হল প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো। স্মৃতিগুলো আবার উপভোগ করুন ও ঘরে বসেই এই বিশেষ মুহূর্তকে উপভোগ করুন। আগামী বছর স্টেডিয়ামে আবার দেখা হবে, টুয়েলভথ ম্যান আর্মি। ততদিন পর্যন্ত আনন্দ ছড়িয়ে দিন ও আমাদের সমর্থন করে যান।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Royal Challengers Bengaluru (@royalchallengers.bengaluru)

অর্থাৎ এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়েই আরসিবি ফ্র্যাঞ্চাইজি একট বিষয় পরিষ্কার করে দিয়েছে যে তারা কোনও অনভিপ্রেত ঘটনা আর ঘটুক এমনটা চায় না। বাড়তি সতর্কতা হিসেবেই এবার তাই এই বিজয় শোভাযাত্রা থেকে পিছপা হেঁটেছে তারা। ২০২৫ সালে পাঞ্জাব কিংসকে হারিয়ে খেতাব জিতেছিল আরসিবি। আর এবার ফাইনালে গুজরাত টাইটান্সকে হারিয়ে দেয় রজত পাতিদারের দল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Advertisement

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget