এক্সপ্লোর

IPL Auctions 2021: মুম্বই ইন্ডিয়ান্স কিনে নিল সচিন-পুত্র অর্জুনকে

তাঁকে নিয়ে চর্চা ছিলই। আইপিএলের নিলামে অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন। কারণ? তিনি যে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। অর্জুন তেন্ডুলকর। তাঁর দিকে তো নজর থাকবেই সকলের।

কলকাতা: তাঁকে নিয়ে চর্চা ছিলই। আইপিএলের নিলামে অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন। কারণ? তিনি যে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র। অর্জুন তেন্ডুলকর। তাঁর দিকে তো নজর থাকবেই সকলের।

সেই অর্জুনকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। প্রত্যাশামতোই নিজের শহরের আইপিএলের দলে দেখা যাবে সচিন-পুত্রকে।

আইপিএলের নিলাম তালিকায় নাম ছিল তাঁর। জোর জল্পনা ছিল, ১৮ ফেব্রুয়ারির নিলামে তাঁকে পেতে কোন দল ঝাঁপাতে পারে? মুম্বই ইন্ডিয়ান্সই কি তাঁকে দলে নিয়ে নেবে? ওয়াকিবহাল মহল মনে করছিল, সচিন একসময় মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন। পরে মেন্টর হিসাবেও মুকেশ ও নীতা অম্বানির দলের সঙ্গে যুক্ত ছিলেন সচিন। তাই সচিন-পুত্রকে পেতে ঝাঁপাবে মুম্বই।

শেষ পর্যন্ত তাই হল। চেন্নাইয়ে নিলামের প্রথম কয়েকটি পর্বে অর্জুনের নাম ওঠেনি। ডিনার পরবর্তী পর্বে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছিল, তাদের পছন্দের ক্রিকেটারদের নাম জমা করতে। যাতে নির্দিষ্ট করে সেই সমস্ত ক্রিকেটারদের নিয়েই বিডিং হয়। সেই মতো অর্জুনের নাম জমা পড়েছিল। এবং তাঁর ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতেই সচিন-পুত্রকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স। অর্জুনকে দলে পেতেই নিলামের টেবিলে বসে থাকা জাহির খান-সহ মুম্বই ইন্ডিয়ান্সের বাকি প্রতিনিধিদের মুখে চওড়া হাসি। একে অপরের সঙ্গে ফিস্ট বাম্প করতেও দেখা গেল।

আইপিএলের নিলামের আগেই বড়সড় ধাক্কা খেয়েছিলেন জুনিয়র তেন্ডুলকর! মুম্বই তাদের বিজয় হাজারে ট্রফির দলে রাখেনি অর্জুনকে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলে সুযোগ পাননি অর্জুন। যিনি সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে মুম্বই দলে ছিলেন। সিনিয়র মুম্বই দলের হয়ে হরিয়ানার বিরুদ্ধে তাঁর অভিষেক হয়। সেই ম্যাচে এক উইকেটও নেন। মোট ২ ম্যাচ খেলে ২ উইকেট পেয়েছিলেন সচিন-পুত্র। তবে আইপিএলে শেষ লগ্নে দল পেয়ে ফের আলোচনার কেন্দ্রে অলরাউন্ডার অর্জুন। এবারই প্রথমবার দেশের ধনীতম টুর্নামেন্টে দেখা যাবে তাঁকে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ভক্তদের অপেক্ষাও শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
Hardik Pandya: MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
MI ছেড়ে CSK-তেই যোগ দিচ্ছেন হার্দিক পাণ্ড্য? জল্পনা নিয়ে মুখ খুলল হলুদ ব্রিগেড
IPL: রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?
রাঁধুনিকে মারধর! আইপিএল ক্রিকেটার ও তাঁর বাবার নামে এফআইআর দায়ের, ঠিক কী অভিযোগ?

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget