এক্সপ্লোর

IPL 2026: হাফসেঞ্চুরি করার পরেই বিরল কাণ্ড! সিএসকে ক্রিকেটারকে ম্যাচ থেকেই সরিয়ে দেওয়া হল!

CSK vs DC: ঘটনাটি চেন্নাই সুপার কিংস ইনিংসের ১৮তম ওভারের। চেন্নাইয়ের স্কোর তখন ১৭৫/২।

চেন্নাই: আইপিএলে অদ্ভূত অভিজ্ঞতা হল আয়ূষ মাত্রের (Ayush Mhatre)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এরকম পরিস্থিতিতে পড়তে হল তাঁকে। আইপিএলের ম্যাচে হাফসেঞ্চুরি করার পরেও।

শনিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৫৯ রান করেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার। কিন্তু তারপরই বিচিত্র অভিজ্ঞতা হল তাঁর। আয়ূষকে ড্রেসিংরুমে ডেকে নেওয়া হল। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে গেলেন তিনি। ২০ বছরের ক্রিকেটার মাঠ ছেড়ে বেরিয়ে যান। ব্যাটিং করার সুযোগ করে দেন শিবম দুবেকে। যিনি ১০ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন।

ঘটনাটি চেন্নাই সুপার কিংস ইনিংসের ১৮তম ওভারের। চেন্নাইয়ের স্কোর তখন ১৭৫/২। দুরন্ত ইনিংস খেলছিলেন সঞ্জু স্যামসন। যিনি শেষ পর্যন্ত সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। শেষ কয়েক ওভার থেকে যত বেশি সম্ভব রান তোলার জন্য কোচ স্টিফেন ফ্লেমিং-সহ সিএসকে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় যে, আয়ূষকে রিটায়ার্ড হার্ট করে তুলে নেওয়া হবে। সেই মতো আয়ূষকে তুলে নামানো হয় ছক্কা স্পেশ্যালিস্ট শিবম দুবেকে। তার আগে আয়ূষ ও স্যামসন দ্বিতীয় উইকেটে ১১৩ রান যোগ করেছিলেন। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যে কোনও উইকেটে যা চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ। ২০২৩ সালে ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়ের ১৪১ রানের ওপেনিং পার্টনারশিপ তালিকায় শীর্ষে।

মাত্রে দুবার জীবন পান, স্যামসনের ক্যাচ পড়ে তিনি যখন ৫২ রানে ব্যাট করছিলেন। মাত্রে সেই বিরল তালিকায় ঢুকে পড়লেন, যাঁরা রিটায়ার্ড হার্ট হয়ে কৌশলগত কারণে মাঠ থেকে উঠে গিয়েছিলেন। যে তালিকায় আছেন আর অশ্বিন, অথর্ব তাইডে, সাই সুদর্শন, তিলক বর্মা ও ডেভন কনওয়ে। এঁদের মধ্যে একমাত্র কনওয়ে চেন্নাই সুপার কিংসে খেলার সময় রিটায়ার্ড হার্ট হয়েছিলেন। মাত্রে এই তালিকায় দুইয়ে।

 

ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে তাঁকে ম্যাচ থেকেই সরিয়ে দেওয়া হয়। যদিও ক্রিকেটপ্রেমীরা প্রশ্ন তুলছেন, যথেষ্ট ভাল ব্যাটিং করার পরেও কেন এভাবে অপদস্থ করা হল উঠতি ক্রিকেটারকে? এটা আয়ূষের মনে বিরুপ প্রতিক্রিয়া পেলতে পারে বলেও মত কারও কারও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget