এক্সপ্লোর

BCCI approaches Gautam Gambhir: রোহিতদের হেড কোচের ভূমিকায় গম্ভীর! গৌতমকে প্রস্তাব বিসিসিআইয়ের?

Indian Cricket Team: কেকেআরের আইপিএল মরশুম শেষ হলেই গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করবে বলে শোনা যাচ্ছে। 

নয়াদিল্লি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের (Indian Cricket Team) কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। বিশ্বকাপের পর ভারতীয় কোচের ভূমিকায় আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্র জমা দেওয়ার জন্য ইতিমধ্যেই ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের (BCCI) তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শোনা যাচ্ছে ভারতীয় কোচের ভূমিকায় গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) চাইছে বিসিসিআই।

বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে রয়েছেন গম্ভীর। একাধিক রিপোর্ট অনুযায়ী, কেকেআরের আইপিএল মরশুম শেষ হলেই গম্ভীরের সঙ্গে বিসিসিআই যোগাযোগ করবে। বর্তমানে কেকেআর দলের সঙ্গেই রয়েছেন গম্ভীর। আইপিএলের ফাইনাল শেষ হবে ২৬ মে। ঠিক তার পরের দিনই ভারতীয় কোচের ভূমিকায় আবেদন করার শেষদিন। গম্ভীর আদৌ ভারতের কোচ হতে আগ্রহী কি না, সেই নিয়ে কিছু জানানো হয়নি। তবে বিসিসিআই তাঁকেই চাইছে বলে জল্পনা।

বর্তমানে ভারতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন রাহুল দ্রাবিড়। জুন পর্যন্ত বিশ্বকাপের শেষ অবধি তাঁর টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে মেয়াদ রয়েছে। দ্রাবিড় পুনরায় হেড কোচ হতে হলে তিনি আবেদনপত্র জমা দিতেই পারেন বলে বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়েছিলেন। তবে দ্রাবিড় নিজে আর কোচিং চালিয়ে যেতে আগ্রহী নন বলেই খবর। 

এমন পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় নতুন কাউকেই দেখা যেতে পারে। গম্ভীরের আন্তর্জাতিক আঙিনায় কোচিং করানোর কোনও অভিজ্ঞতা নেই। তবে এবারে কেকেআরে আসার আগে তিনি লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব পালন করেছেন। লখনউয়ে দুই মরশুম এবং কেকেআরে এই মরশুমে ম্যানেজমেন্টে থাকাকালীন প্রতিবারই দলকে প্লে-অফে নিয়ে যেতে সাহায্য করেছেন গম্ভীর। অবশ্য তিনি কিন্তু একা নন, ভারতীয় দলের কোচের দৌড়ে আরও কয়েকজন বড় নাম নিয়ে ইতিমধ্যেই জল্পনা শোনা গিয়েছে।     

রাহুলের কোচ থাকার সময়ই বেশ কয়েকটি সিরিজে দায়িত্ব সামলেছিলেন ভিভিএস লক্ষ্মণ। তিনি এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির দায়িত্বে রয়েছেন। তাঁর নাম কোচের পদের জন্য ভেসে উঠছে। এছাড়াও কানাঘুষো শোনা যাচ্ছে যে রিকি পন্টিংকে কোচের পদে দেখা যেতে পারে। পন্টিং দীর্ঘদিন ধরেই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব সামলাচ্ছেন। ভারতীয় ক্রিকেটের সম্পর্কে ওয়াকিবহলও তিনি। তাই পন্টিংকে কোচের পদের আসীন হওয়ার জন্য অনুরোধ করতে পারে বিসিসিআই। এছাড়াও ইঁদুর দৌড়ে আছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংও। প্রাক্তন কিউয়ি অধিনায়ক ২০০৮ সালে সিএসকের ওপেনার হিসেবে আইপিএলে খেলেছিলেন। কিন্তু এরপরের বছর থেকেই তিনি দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ফ্লেমিংয়ের কোচিংয়েই সিএসকে পাঁচবার আইপিএল খেতাব জিতেছে। ১২ বার টুর্নামেন্টের প্লে অফে জায়গা করে নিয়েছে। শেষমেশ রাহুলের পর কে কোচ হন, সেটা জানার জন্য এখনও খানিকটা অপেক্ষা করতে হবে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: পছন্দ ক্রিকেট! ইতিমধ্যেই ব্যাট ঘোরানো শুরু করে দিয়েছেন বিরুষ্কা কন্যা, জানালেন কোহলি নিজেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget