এক্সপ্লোর

Ruturaj on MS Dhoni: আরসিবি ম্যাচে প্লেয়িং ইলেভেনে নেই, তবে 'ইমপ্যাক্ট সাব' হিসাবে কি মাঠে নামবেন মহেন্দ্র সিংহ ধোনি?

RCB vs CSK: আজ বেঙ্গালুরতে সিএসকে আরসিবির বিরুদ্ধে মাঠে নেমেছে।

বেঙ্গালুরু: আইপিএলে (IPL 2026) আজ 'সুপার সানডে'-র দ্বিতীয় ম্যাচে দক্ষিণী ডার্বি। মুখোমুখি হয়েছে দুই যুযুধান প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। বছরের পর বছর এই ম্য়াচের যে দুইজনকে ঘিরে সবথেকে বেশি আগ্রহ থাকে, যাঁদের জন্য দর্শকরা মাঠে ভিড় জমান, তাঁরা হলেন বিরাট কোহলি এবং অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনি। ম্য়াচের প্রথম ইনিংসে কোহলি ব্যাটিং করেছেন। তবে মাঠে নামেননি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।

ধোনিকে কী দ্বিতীয় ইনিংসে 'ইমপ্যাক্ট সাব' হিসাবে কোনওভাবে এই মহামোকাবিলায় খেলতে দেখা যেতে পারে? উত্তর না, ধোনি এই ম্যাচে খেলবেন না। তিনি ইমপ্যাক্ট সাবেও নেই। তাই তার আর এই ম্যাচেও খেলা হচ্ছে না। ধোনির চোট রয়েছে। তিনি যে প্রথমভাগে একটিও ম্যাচ খেলতে পারবে না, তা মোটামুটি নিশ্চিত। সেই বিষয়ে বিবৃতি দিয়ে জানিয়েওছিল সিএসকে। তবে সমর্থকদের আশা বাড়ে পঞ্জাব কিংসের ম্যাচের আগে সিএসকের অনুশীলন দেখে। সেই অনুশীলনে ধোনি হাজির ছিলেন। আয়ুষ মাত্রে, রুতুরাজ গায়কোয়াড়দের (Ruturaj Gaikwad) সঙ্গে কথাও বলতে দেখা যায় তাঁকে। 

এই ঘটনার পরে অনেকেই মনে করছিলেন মাহি হয়তো সময়ের আগেই ফিরবেন। তবে তিনি পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামেননি। আজ আরসিবির বিরুদ্ধেও তিনি খেলবেন না। তাঁর বিষয়ে টসের সময় সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে প্রশ্ন করা হলে রুতু জানান, 'এমএস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ওঁ নিজেও মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। অনেক সময়ই এসব ক্ষেত্রে সময় লাগে। আশা করছি ওঁ দ্রুতই মাঠে ফিরবেন।' 

অবশ্য মাহির মাঠে নামার সম্ভাব্য দিনক্ষণ এখনও জানা না গেলেও, চোটের কবলে থাকা আরেক তারকা সিএসকে ক্রিকেটাপ পরের ম্যাচেই মাঠে ফিরতে পারেন বলে খবর। তিনি ডেওয়াল্ড ব্রেভিস। রিপোর্ট অনুযায়ী তিনি দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্য়াচে সিএসকের হয়ে সম্ভবত কামব্যাক করতে পারেন।

১১ এপ্রিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়ির বিরুদ্ধে সিএসকে মাঠে নামবে। সেই ম্যাচে ব্রেভিসকে খেলতে দেখা যেতে পারে। কিন্তু কী হয়েছে ব্রেভিসের?  রিপোর্ট দাবি করা হয়েছিল ব্রেভিসের সাইড স্ট্রেন রয়েছে। সেই কারণেই তিনি শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। তবে অবশেষে সেই চোট সেরেছে এবং তিনি ফিরতে চলেছেন। সিএসকে সমর্থকরা আশা করবেন যত দ্রুত সম্ভব এই তারকারা মাঠে ফিরে দলের শক্তি বাড়াবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget