এক্সপ্লোর

David Warner: আইপিএলে তাঁর দল ভরসা রাখেনি, বিগ ব্যাশে নেতৃত্বভার পেলেন বিধ্বংসী অজি ওপেনার

David Warner Captaincy: বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারের নেতৃত্ব পাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

সিডনি: আইপিএলের রিটেনশনের তালিকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাঁর নাম রাখেনি। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি। যদিও এরই মধ্য়ে বিগ ব্যাশ লিগে অধিনায়ক হলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। সিডনি থান্ডার শিবির তাঁকে নতুন অধিনায়ক ঘোষণা করল। বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারের নেতৃত্ব পাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তার পরই সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে ঘোষিত হলেন ডেভিড ওয়ার্নার।

কিছুদিন আগেই আইপিএলের রিটেনশনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সব ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে বিগত কয়েক মরশুমে খেলেছেন ওয়ার্নার। কিন্তু দিল্লি ফ্র্য়াঞ্চাইজি ওয়ার্নারকে এবার ধরে রাখেনি। তবে আইপিএলে নিলাম পর্বে নিজের নাম নথিভুক্ত করেছেন বাঁহাতি অজি পেসার। চলতি বছরের শুরুর দিকেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়ার্নার। আটত্রিশ পেরনো ওয়ার্নার আইপিএলের ইতিহাসে অন্য়তম সফল ব্যাটার। ঝুলিতে প্রচুর রান রয়েছে। সানরাইজার্স অধিনায়ক হিসেবে আইপিএলও জিতেছিলেন। এরপর দিল্লির নেতৃত্বভারও সামলেছিলেন। নতুন দায়িত্ব পেয়ে ওয়ার্নার জানিয়েছেন, ''এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ফের মাঠে নামতে পারব। এটা আমার কাছে দারুণ অনুভূতি। গর্বেরও বিষয়। আমি দলের অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি। নিজের অভিজ্ঞতা তরুণ প্লেয়ারদের সঙ্গে ভাগ করে দিতে চাই।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sydney Thunder (@thunderbbl)

আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের নিলাম পর্ব আয়োজিত হবে। শোনা যাচ্ছিল দেশে নয়, দেশের বাইরেই আয়োজিত হবে এই নিলাম। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সৌদি আরবের জেড্ডায় এবারের আইপিএলের মেগা নিলামের আসর বসতে চলেছে। ২৪ ও ২৫ নভেম্বর, দুইদিন ধরে চলবে এই মেগা নিলাম। নিলামে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এদের মধ্যে ১১৬৫ জন ভারতীয় ও ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ৩২০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন। তবে ভারতীয়র সংখ্যা এক্ষেত্রে মাত্র ৪৮। বিদেশি মোট ২৭২ জন ক্যাপড ক্রিকেটার আইপিএলের নিলামে নিজেদের নাম লিখিয়েছেন। রয়েছেন ১২২৪ জন আনক্যাপড। এক্ষেত্রে ভারতীয়দের সংখ্যা যেমন অনেকটাই বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget