এক্সপ্লোর

IPL 2021: ট্রফি জিততে পারি, কেকেআর ম্যাচের আগে হুঙ্কার দিল্লি কোচ পন্টিংয়ের

কোয়ালিফায়ার টু-তে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বড়সড় হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।

দুবাই: কোয়ালিফায়ার টু-তে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামার আগে বড়সড় হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং (Ricky Ponting)।

প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বুধবারের ম্য়াচ ফাইনালে পৌঁছনোর শেষ সুযোগ দিল্লি ক্যাপিটালসের সামনে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই প্রতিপক্ষ শিবিরকে সতর্ক করে দিলেন দিল্লির কোচ রিকি পন্টিং। জানিয়ে দিলেন, শুধু ম্যাচ নয়, বরং ট্রফি জেতারও দাবিদার তাঁর দল।

গ্রুপ পর্বে আইপিএলের লিগ তালিকায় শীর্ষে শেষ করলেও নিজেদের শেষ দুই ম্যাচেই হারতে হয়েছে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলকে। তবে নাইটদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে দলকে উদ্বুদ্ধ করলেন কোচ পন্টিং। শুধুমাত্র ম্যাচ নয় দলের ক্রিকেটারদের মনে করিয়ে দিলেন যে, তাঁরা খেতাব জয়ের দক্ষতা রাখেন। সোশ্যাল মিডিয়ায় দিল্লির আপলোড করা এক ভিডিওয় পন্টিং বলেন, ‘আমি তিন বছর ধরে দিল্লির সঙ্গে রয়েছি। প্রথমবার আমরা পয়েন্ট টেবিলে সকলের শেষে ছিলাম। দুই বছর আগে আমরা তৃতীয় হই এবং গত বছর দ্বিতীয়। আমি মনে করি আমরা আইপিএল জিততে পারি। আমি তার জন্যই এখানে রয়েছি এবং ক্রিকেটারও তার জন্যই মাঠে নেমে খেলছে।’

গত দুই বছরে দিল্লি দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। দিল্লির তরুণ ব্রিগেড ধারাবাহিকভাবে আইপিএলে পারফর্ম করেছে। দলের সেই পরিবর্তনেরই কথা জানিয়ে অজি কিংবদন্তির দাবি, দলের সব ক্রিকেটার ভাল করলে তবেই সেই দল জিততে পারে। পুরোটাই দলগত পারফরম্যান্সের জয়।

পন্টিং বলেছেন, ‘এই দিল্লি দলটা দুই বছর আগের দিল্লি দল থেকে অনেকটাই আলাদা। এর প্রধান কারণ তোমরা (ক্রিকেটারেরা) দলে যা যোগ করেছো। একটা ভাল দল এক বা দুই ভাল ক্রিকেটার দলে থাকলে হয় না। দলের ১১ খেলোয়াড়কে দলের প্রয়োজন অনুযায়ী নিজেদের সেরাটা দিতে হয় এবং তখন একটা দল ভাল দল হয়ে ওঠে।’

নাইট ক্রিকেটারেরা শুনতে পাচ্ছেন কি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget