এক্সপ্লোর

IPL 2025: প্লে অফে জায়গা করে নেওয়ার দৌড়ে সবার আগে রয়েছে এই চারটি দল

IPL: সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস এই তিনটি দলের প্লে অফে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

মুম্বই: আইপিএলের লিগ পর্যায়ের খেলার একেবারে শেষ ধাপে পৌঁছে গিয়েছে টুর্নামেন্ট। আর কয়েকটি ম্য়াচই বাকি রয়েছে লিগের। এরপরই পাকাপাকিভাবে নিশ্চিত হয়ে যাবে প্লে অফে কোন চারটি দল জায়গা করে নেবে। আগামী ২০ মে থেকে শুরু হতে চলেছে আইপিএলের প্লে অফ। এক নজরে দেখে নেওয়া যার কোন চারটি দল এই দৌড়ে সবার আগে রয়েছে - - - - 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: আগের সতেরাে মরশুমে যা হয়নি। এবার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার এবার অন্য়তম দাবিদার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রজত পাতিদারের নেতৃত্বে খেলছে এবার আরসিবি। গতকাল দিল্লি ক্যাপিটালসকে হারানোর সঙ্গে সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছেন বিরাটরা। ঝুলিতে ১৪ পয়েন্ট পুরে নিয়েছেন ইতিমধ্যেই। ১০ ম্য়াচের মধ্যে ৭টি জয় ও ৩টি হার। আরসিবির প্লে অফের যোগ্যতা নির্ণয় করা মোটামুটি পাকা।

গুজরাত টাইটান্স: শুভমন গিলের নেতৃত্বে এই মরশুমে খেতাব জয়ের পথে এগিয়ে চলেছে গুজরাত টাইটান্স। এখনও পর্যন্ত ৮ ম্য়াচ খেলে ৬টি জয়। ঝুলিতে ১২ পয়েন্ট পুরে নিয়েছে তারা। রান রেটও বেশ ঈর্ষণীয় +১.১০৪। এখনও ৬টি ম্য়াচ বাকি। আজই রাজস্থানের বিরুদ্ধে ম্য়াচ রয়েছে। গুজরাতের আর দুটো জয়ই তাঁদের প্লে অফের জায়গা নিশ্চিত করে দিতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্স: গত মরশুমে পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে ছিল দল। এই মরশুমেও শুরুর দিকে ছন্দে ছিল না টিম। কিন্তু রোহিত শর্মাও রানে ফেরার সঙ্গে সঙ্গে মুম্বইও চেনা ছন্দে। টানা পাঁচটি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে তারা। এই মুহূর্তে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে হার্দিক পাণ্ড্যর দল। তাঁদেরও আর মাত্র দুটো জয়ই প্লে অফের টিকিট নিশ্চিত করে দিতে পারে।

দিল্লি ক্যাপিটালস: গতকাল আরসিবির বিরুদ্ধে হারলেও অক্ষর পটেলের নেতৃত্বে এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস দারুণ পারফর্ম করেছে। এখনও পর্যন্ত ৯ ম্য়াচে ৬টি ম্য়াচ জিতে ১২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে। মুম্বই, গুজরাত ও দিল্লিরও ১২ পয়েন্ট রয়েছে। নেট রান রেটে পিছিয়ে থাকায় চারে নেমে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে তারা প্রথম চারে থাকার অন্য়তম দাবিদার।

সানরাইজার্স হায়দরাবাদ, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস এই তিনটি দলের প্লে অফে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এখনও লড়াইয়ে আছে কেকেআর, পঞ্জাব কিংস ও লখনউ সুপারজায়ান্টস।

আরও পড়ুন: 'আমাদের ছেলে তোমাদের বিনোদনের কারণ হতে পারে না', ক্ষোভে ফেটে পড়লেন বুমরার স্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget