এক্সপ্লোর

IPL 2025: ডায়ালিসিসের অসহ্য যন্ত্রণা শরীরে বইছেন বাবা, ছেলে পঞ্জাবকে প্লে অফে তোলার দায়িত্বে বদ্ধপরিকর

Prabhsimran Singh: প্রভসিমরন যখন ব্যাট হাতে আইপিএলের ২২ গজ মাতাচ্ছেন, তখন তাঁর বাবা সর্দার সুরজিৎ সিংহ বিকল কিডনি নিয়ে জীবনের লড়াই লড়ছেন প্রতিদিন।

ধরমশালা: নিজের আইপিএল কেরিয়ারের সেরা মরশুম কাটাচ্ছেন প্রভসিমরন সিংহ। পঞ্জাব কিংসের হয়ে একের পর এক ম্য়াচে ওপেনে নেমে বড় বড় ইনিংস খেলছেন। নিলামের টেবিলে শশাঙ্ক সিংহের সঙ্গে আনক্যাপড প্লেয়ারদের মধ্যে প্রভসিমরনকে রিটেইন করেছিল পঞ্জাব শিবির। যেই সিদ্ধান্তের মর্যাদা দিচ্ছেন এই তরুণ উইকেট কিপার ব্যাটার। এদিকে প্রভসিমরন যখন ব্যাট হাতে আইপিএলের ২২ গজ মাতাচ্ছেন, তখন তাঁর বাবা সর্দার সুরজিৎ সিংহ বিকল কিডনি নিয়ে জীবনের লড়াই লড়ছেন প্রতিদিন। সপ্তাহে তিনবার ডায়ালিসিস চলে তাঁর।

প্রভসিমরনের প্রথম ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল তাঁর জেঠু সত্যিন্দর সিংহের তত্ত্বাবধানে। নিজের ছেলের সঙ্গে প্রভসিমরনকেও ক্রিকেটের ট্রেনিং দিয়েছিলেন। টাইমস অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে নিজের ভাইয়ের শরীরের কথা বলতে গিয়ে প্রভসিমরনের কাকা সত্যিন্দর বলেন, ''সপ্তাহে তিনবার করে ডায়ালিসিস চলে প্রভসিমরনের বাবার। বড় ভাই হিসেবে আমি ওর ব্যথা, যন্ত্রণাটা একেবারেই দেখতে পারি না। চিকিৎসকরা যখন বাড়িতে আসেন ডায়ালিসিসের জন্য, তখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই তার জন্যই। এমন একটা দিন যায় না, যে আমি এই কথাটা বলি না যে আমার ভাইয়ের সঙ্গে এটা হওয়া উচিৎ হয়নি। ও খুব কষ্ট পায়।''

প্রভসিমরনের জেঠু আরও বলেন, ''পঞ্জাব কিংসের প্রত্যেক ম্য়াচের আগে আমি ভাইকে কোলে করে লিভিং রুমে নিয়ে যাই। আমরা একসঙ্গে ম্য়াচ দেখি। আর যতবার ক্যামেরা সিমুর (প্রভসিমরনের ডাকনাম) দিকে তাক করা থাকে, ততবারই ভাইয়ের মুখে হাসি দেখতে পাই আমি। সেই মুহূর্তগুলো যন্ত্রণাগুলো ভুলে থাকতে চায় ভাই। যদি কখনও সিমু একটু দুর্বল শট খেলে, তবে টিভির এপার থেকেই বকা দেয় ভাই।''

চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ভাল খেলে যাচ্ছেন প্রভসিমরন। এদিনও তাঁর ব্য়তিক্রম হল না। ৪৮ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেললেন। নিজের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান। এখনও পর্যন্ত ১১ ম্য়াচে খেলতে নেমে মোট ৪৩৭ রান ঝুলিতে পুরে নিয়েছেন ডানহাতি এই উইকেট কিপার ব্য়াটার। ১৭০-এর ওপর স্ট্রাইক রেটে ব্য়াটিং করছেন প্রভসিমরন। ৯১ ব্যক্তিগত সর্বোচ্চ। এখনও পর্যন্ত চলতি টুর্নামেন্টে চারটি অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছেন এই তরুণ। গত মরশুমেও পঞ্জাবের জার্সিতে ১৪ ম্য়াচে ৩৩৪ রান করেছিলেন ২৪ বছরের তরুণ। 

আরও পড়ুন: আইসিসির নতুন ক্রমতালিকা প্রকাশ, শীর্ষস্থান ধরে রাখল ভারত ও অস্ট্রেলিয়া

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget