এক্সপ্লোর

RCB vs PBKS: পাঞ্জাব ম্যাচ হারতেই ঘরের মাঠে লজ্জার রেকর্ড গড়ল আরসিবি

IPL 2025: এতদিন ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড ছিল দিল্লির দখলে। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ৪৫টি ম্যাচ হেরেছিল।

বেঙ্গালুরু: ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে হারতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB)। আর এই হারের সঙ্গে সঙ্গেই নতুন এক লজ্জার রেকর্ড গড়ল রজত পাতিদারের দল। শুক্রবার চলতি আইপিএলের ৩৪ তম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে হার স্বীকার করতে হয়েছে বিরাট বাহিনীকে। 

এতদিন ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ হারের রেকর্ড ছিল দিল্লির দখলে। অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ৪৫টি ম্যাচ হেরেছিল। সেটিই ছিল এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনও দলের সবচেয়ে বেশি হোমগ্রাউন্ডে ম্য়াচ হারার রেকর্ড। কিন্তু শুক্রবার পাঞ্জাবের বিরুদ্ধে হারের সঙ্গে সঙ্গে সেই রেকর্ডের মালিক এখন রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামীতে এই নিয়ে ৪৬ তম ম্য়াচ হারল বিরাট বাহিনী। এই হারের সঙ্গে সঙ্গে আরসিবি ৭ ম্য়াচে ঝুলিতে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চার নম্বর পজিশনে নেমে গিয়েছে পয়েন্ট টেবিলে। 

এই তালিকায় কলকাতা নাইট রাইডার্স তাদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ৩৮টি হোমম্য়াচ হেরেছে। মুম্বই ইন্ডিয়ান্স তাদের হোমগ্রাউন্ড ওয়াংখেড়েতে ৩৪টি ম্য়াচ হেরেছে। পাঞ্জাব কিংস তাঁদের হোমগ্রাউন্ড মোহালিতে ৩০টি ম্য়াচ হেরেছে।

শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ব্যাটিং ধস নেমেছিল আরসিবি শিবিরে। মাত্র ৯৫ রান বোর্ডে তুলতে পেরেছিল তারা। এদিন স্বল্প রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামা পঞ্জাব কিংসের দুই ওপেনার শুরু থেকেই বেশ চালিয়ে খেলছিলেন। তবে না প্রভসিমরন সিংহ, না প্রিয়াংশ আর্য, কেউই বড় রান পাননি। তাঁরা যথাক্রমে ১৩ ও ১৬ রানে সাজঘরে ফেরেন। আরসিবির হয়ে বিশ্ববন্দিত দুই ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড শুরু থেকেই ছন্দে ছিলেন। তাঁদের বলে বলিয়ান হয়েই জয়ের স্বপ্ন দেখছিল আরসিবি। হ্যাজেলউড একই ওভারে শ্রেয়স আইয়ার ও জশ ইংলিসকে ফেরালে সেই আশা আরও খানিকটা বাড়ে। 

আরসিবির ইনিংসের মতোই পঞ্জাব কিংসও নিরন্তর ব্য়বধানে উইকেট হারাচ্ছিল। তবে লক্ষ্য খুব একটা বড় ছিল না। একজন ব্যাটার ক্রিজে দাঁড়ালেই ম্যাচে সহজ জয় চলে আসত। অবশ্য সবসময় যে এটা হয় না, তা পঞ্জাবের থেকে ভাল খুব কম দলই বলতে পারবে। তাঁরাই নিজেদের গত ম্যাচে কেকেআর ব্যাটিংয়ে ধস নামিয়ে মাত্র ১১১ রান ডিফেন্ড করতে সক্ষম হয়েছিল। সেই কাণ্ড যাতে তাঁদের সঙ্গে না ঘটে, সে বিষয়ে তৎপর ছিল পঞ্জাব। দলের হয়ে এগিয়ে আসেন নেহাল। প্রথমে শশাঙ্ক এবং পরে মার্কাস স্টোইনিসের সঙ্গে মিলে দলের জয় সুনিশ্চিত করেন তিনি। চ্যালেঞ্জিং পিচে মাত্র ১৯ বলে ৩৩ রানের ইনিংসে নিজের দক্ষতা প্রমাণ করেন ওয়াধেরা। ম্যাচ জিতে নেয় পঞ্জাব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget