এক্সপ্লোর

Virat Kohli: নাইটদের বিরুদ্ধে আজ নজির গড়ার হাতছানি বিরাটের, টপকে যেতে পারেন ওয়ার্নার ও রোহিতকে

IPL 2025: শনিবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে আরসিবি। নিঃসন্দেহে লাইমলাইট থাকবে বিরাট কােহলির ওপরই। টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথম বার মাঠে নামতে চলেছেন কিং কোহলি।

বেঙ্গালুরু: গত ১০ দিনে ছবিটা কতটা বদলে গিয়েছে। আইপিএলে অরেঞ্জ ক্যাপের দৌড়ে ছিলেন। সমর্থকদের মুখেও হাসি ফুটছিল এই ভেবে যে ইংল্যান্ড সফরের আগে বিরাটের রানে ফেরাটা আত্মবিশ্বাস বাড়াবে তাঁর। এমনকী স্টোকসদের দেশে টেস্ট সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। কিন্তু আইপিএল স্থগিত হওয়া, আর এরপর হঠাৎ করেই একদিন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে টেস্ট ফর্ম্যাটকে বিদায় জানানো। আইপিএলের দ্বিতীয় পর্বে নামার মুহূর্তে বিরাট দাঁড়িয়ে ফের রেকর্ডের সামনে। 

কেকেআরের বিরুদ্ধে আজ শনিবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে আরসিবি। নিঃসন্দেহে লাইমলাইট থাকবে বিরাট কােহলির ওপরই। টেস্ট থেকে অবসর নেওয়ার পর প্রথম বার মাঠে নামতে চলেছেন কিং কোহলি। একই সঙ্গে নজির গড়ার সামনেও দাঁড়িয়ে রয়েছেন তিনি। কেকেআরের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান করার সুযোগ রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের সামনে। এই তালিকায় সবার ওপরে রয়েছেন প্রাক্তন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি ১০৯৩ রান করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি ১০৮৩ রান করেছেন। কােহলি তৃতীয় স্থানে রয়েছেন। তিনি ১০২১ রান করেছেন কেকেআরের বিরুদ্ধে এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে। অর্থাৎ আজকের ম্য়াচে রাহানের দলের বিরুদ্ধে যদি ৭৩ বার তার বেশি রান করে ফেলেন তবে একই সঙ্গে ওয়ার্নার ও রোহিত দুই কিংবদন্তিকে টেক্কা দিয়ে সবার ওপরে উঠে আসবেন বিরাট।

সোশ্যাল মিডিয়ায় আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন কোহলি। বিদায়ী ম্যাচে সংবর্ধনা বা সেলিব্রেশনের সুযোগ দেননি কাউকে। শনিবারের ম্যাচে তাই কোহলি বরণের বিশেষ এক উদ্যোগ নিয়েছেন তাঁর ভক্ত অনুরাগীরা। অনেকেই পরিকল্পনা করেছেন যে, মাঠে কোহলির ১৮ নম্বর টেস্ট জার্সি পরে খেলা দেখতে যাবেন। আইপিএলের ম্যাচে গ্যালারিতে থিক থিক করছে টেস্টের সাদা জার্সি - এও যেন এক অভাবনীয় দৃশ্য। সেই দৃশ্যই অপেক্ষা করে রয়েছে চিন্নাস্বামীতে। কোহলির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ১৮ নম্বর সাদা জার্সি পরে আসার আহ্বান জানান। মুহূর্তে তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। শুরু হয়েছে বিতর্কও। বলা হচ্ছে, সাদা জার্সির ভিড়ে উঁচু ক্যাচ উঠলে বল ফিল্ডারদের দৃষ্টিকে ধোঁকা দিতে পারে। এ নিয়ে না নতুন করে বিভ্রাট বাঁধে!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget