এক্সপ্লোর

দুদিন পিছতে পারে আইপিএলের ফাইনাল, দুবাই থেকেই কি অস্ট্রেলিয়ায় যাবেন বিরাটরা?

ত্রয়োদশ আইপিএলের ফাইনাল দুদিন পিছতে পারে।

মুম্বই: করোনা সংকটে ২৯ মার্চে শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে গিয়েছে আইপিএল। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় আপাতত ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে বোর্ড। ফাইনাল হওয়ার কথা ৮ নভেম্বর। আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরে সরকারিভাবে পূর্ণাঙ্গ সূচি ঘোষিত হতে পারে। তবে সূ্ত্রের খবর, সরকারি ঘোষণার আগে আইপিএল নিয়ে ফের নতুন দিনক্ষণ ভাবা হচ্ছে। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়ে রেখেছিলেন, ১৯ সেপ্টেম্বর লিগ শুরু। ফাইনাল ৮ নভেম্বরে ধরেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু হঠাৎ করে শোনা যাচ্ছে, ৮ নয়, আইপিএলের ফাইনাল হতে পারে ১০ নভেম্বর। ত্রয়োদশ আইপিএলের ফাইনাল দুদিন পিছতে পারে। ১০ নভেম্বর আইপিএল ফাইনাল হলে, টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম সপ্তাহের মাঝে ফাইনাল আয়োজন হবে। কারণ ১০ নভেম্বর মঙ্গলবার। প্রতিবারই আইপিএলের ফাইনাল রবিবার হয়। এবার কোভিড পরিস্থিতিতে আইপিএলে অনেক কিছু পাল্টাচ্ছে। লিগ পিছিয়ে প্রথমবার সেপ্টেম্বরে আইপিএল হওয়ার পাশাপাশি এবার রবিবারের বদলে হয়ত সপ্তাহের মাঝেই হতে পারে ফাইনাল। শোনা যাচ্ছে, দীপাবলীর সপ্তাহ কাজে লাগাতে চাইছে টুর্নামেন্টের সম্প্রচারকারী চ্যানেল। তাই এই বদলের সম্ভাবনা। সেক্ষেত্রে অবশ্য পাল্টে যাবে ভারতীয় ক্রিকেটারদের সূচিও। আইপিএলের পরই অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা বিরাট কোহলিদের। প্রাথমিকভাবে ঠিক ছিল, আইপিএল খেলে দেশে ফিরে তারপর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন ক্রিকেটারেরা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহি থেকেই অস্ট্রেলিয়া রওনা হয়ে যেতে পারেন ভারতীয় ক্রিকেটারেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget