এক্সপ্লোর

IPL 2021 Update: শারজায় মরুঝড়, পিছিয়ে গেল ধোনি-কোহলি মহারণ

ফের মরুঝড় শারজায়। যার জেরে পিছিয়ে গেল শুক্রবার চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ।

শারজা: ফের মরুঝড় শারজায়। যার জেরে পিছিয়ে গেল শুক্রবার চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ।

শুক্রবার আইপিএলে মুখোমুখি দক্ষিণ ভারতের দুই দল। তবে টসের আগে শুরু হয় মরুঝড়। যার জেরে ম্যাচ আধ ঘণ্টা পিছিয়ে যায়। সাড়ে সাতটার পরিবর্তে ম্যাচ শুরু হচ্ছে রাত আটটায়। টসও হয় আধ ঘণ্টা পরে।

শুক্রবার আইপিএলে মহারণ। মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। পয়েন্ট টেবলের দুই নম্বর ও তিন নম্বরে থাকা দুটি দলের লড়াই। যে ম্য়াচকে বলা হয় দক্ষিণের ডার্বি। এবং বরাবর যে ম্যাচ আলাদা গুরুত্ব পেয়েছে কারণ এই ম্য়াচে যুযুধান দুই শিবিরের দুই প্রধান মুখের নাম বিরাট কোহলি ও মহেন্দ্র সিংহ ধোনি।

এই ম্যাচে নজরে থাকবেন দুই দলের দুই অধিনায়ক। আইপিএলের এখনও পর্যন্ত ৮ টি করে ম্যাচে খেলেছে বিরাট ও ধোনিরা। যার মধ্যে ৬টিতে জয় ও ২টিতে পরাজয় সিএসকের। অন্যদিকে আরসিবির জয় ৫ ম্যাচে ও হার ৩ ম্যাচে। প্রথম পর্বে আরিসিবি দুরন্ত ফর্মে থাকলেও দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে। অন্যদিকে সিএসকে দ্বিতীয় পর্বে তাদের প্রথম ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে।

বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন এই মরসুমের আইপিএলের পর আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব করবেন না৷ ফলে অধিনায়ক হিসেবে বিরাট বনাম ধোনি লড়াই আদৌ আর আইপিএলপ্রেমী জনতা দেখতে পাবেন কি না, সেটা একটা বড় প্রশ্ন৷ বিরাট চাইবেন দলকে অধরা ট্রফি দিয়ে নেতৃত্ব ছাড়তে।

শুক্রবারের ম্যাচ হবে শারজাতে৷ আইপিএলের (IPL 2021) দ্বিতীয় পর্বে এই প্রথম শারজাতে ম্যাচ হচ্ছে৷ দুবাই বা আবু ধাবির চেয়ে শারজার বাউন্ডারি ছোট। গত মরসুমে এই মাঠে বেশ কয়েকটি বড় স্কোরের ম্যাচ হয়েছিল। এদিনও বড় রানের ম্যাচ হতে পারে৷ এই ম্যাচ খেলার আগে আইপিএল পয়েন্ট টেবলে দুই নম্বরে রয়েছে সিএসকে এবং তিন নম্বরে আরসিবি৷

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RCB vs GT: আইপিএলে শিরোপা দখলের লড়াইয়ে বেঙ্গালুরু ও গুজরাত, মুখোমুখি মহারণে কারা এগিয়ে?
আইপিএলে শিরোপা দখলের লড়াইয়ে বেঙ্গালুরু ও গুজরাত, মুখোমুখি মহারণে কারা এগিয়ে?
IPL 2026 Finfal: কিং বনাম প্রিন্সের লড়াই, কোথায় হবে ম্য়াচ? কখন, কীভাবে দেখবেন ফাইনাল?
কিং বনাম প্রিন্সের লড়াই, কোথায় হবে ম্য়াচ? কখন, কীভাবে দেখবেন ফাইনাল?
IPL Final: ঝমঝমিয়ে বৃষ্টি না গরমের চিড়বিড়ানি, আইপিএল ফাইনালের রাতে কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
ঝমঝমিয়ে বৃষ্টি না গরমের চিড়বিড়ানি, আইপিএল ফাইনালের রাতে কেমন থাকবে আমদাবাদের আবহাওয়া?
Virat Kohli: কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?
কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget