এক্সপ্লোর

IPL 2022: দুই বিশ্বকাপজয়ীকে আইপিএলের শুরুতে পাবে না দিল্লি, কেন?

IPL News: চোটের জন্য দলের প্রধান বোলিং অস্ত্র অনরিক নোখিয়াকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শকে।

মুম্বই: আইপিএলে (IPL) ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে ঋষভ পন্থদের (Rishabh Pant) অস্বস্তিতে রাখছে দুটি খবর।

এক, চোটের জন্য দলের প্রধান বোলিং অস্ত্র অনরিক নোখিয়াকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। আর দুই, টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না ডেভিড ওয়ার্নার (David Warner) ও মিচেল মার্শকে (Mitchell Marsh)।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওয়ার্নার ও মার্শের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ৬ এপ্রিল। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে। ততদিনে দুটি ম্যাচ হয়ে যাবে পন্থদের। দিল্লির তৃতীয় ম্যাচ ৭ এপ্রিল । এক জৈব সুরক্ষা বলয় থেকে আর এক জৈব সুরক্ষা বলয়ে সরাসরি প্রবেশ করা ওয়ার্নার ও মার্শ মাঠে নামার অনুমতি পেলে সেই ম্যাচে খেলতে পারবেন। তা নাহলে আইপিএলে তাঁদের মাঠে নামা আরও পিছিয়ে যাবে ।

ঊরুর চোটে কাবু দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নোখিয়া (Anrich Nortje)। গত চার মাস তিনি মাঠের বাইরে । গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই চোটের জন্য আর তাঁকে খেলতে দেখা যায়নি ।

আইপিএলে কি সুস্থ হয়ে উঠে বল করতে পারবেন তিনি?

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে নোখিয়ার মাঠে ফেরার সম্ভাবনা নিয়ে কিছু বলা হচ্ছে না। সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালস আদৌ তাঁকে খেলাতে পারবে কি না, তা নিয়ে ঘোর সংশয়।

টিম ইন্ডিয়ার ফিনিশার, আইপিএলে কি কেকেআরের ওপেনার হিসাবে খেলবেন?

কে হতে পারেন প্রথম একাদশে তাঁর বিকল্প? ঋষভ পন্থদের হাতে রয়েছে দুই বিকল্প। দক্ষিণ আফ্রিকারই লুনগি এনগিডি ও মুস্তাফিজুর রহমান। তবে নোখিয়ার মতো কার্যকরী তাঁরা হতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

চোটের জন্য নেই আর্চার, বিদেশি হিসাবে কোন চারজনকে খেলাবেন রোহিতরা?

সেরা শিরোনাম

Karn Sharma: ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
ঝুলিতে ৪টি IPL ট্রফি, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ চলাকালীনই অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget