এক্সপ্লোর

IPL 2022 Exclusive: কোয়ারেন্টিন পর্ব শেষ, সোমবার থেকেই প্র্যাক্টিসে নেমে পড়তে পারেন নাইটরা

IPL News: মুম্বইয়ে কেকেআরের শিবিরে যোগ দিয়েছেন অজিঙ্ক রাহানে, নীতিশ রানা, শিবম মাভিদের মতো অনেকেই। নাইট শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, যাঁরা হাজির হয়েছেন, তাঁরা সকলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন।

কলকাতা: আইপিএলের (IPL) প্রথম দিনই মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। মহেন্দ্র সিংহ ধোনিদের কাছেই গত আইপিএলের ফাইনালে হারতে হয়েছিল নাইটদের। এবার প্রথম ম্যাচেই কেকেআরের সামনে থাকছে মধুর প্রতিশোধের সুযোগ।

প্রথম ম্যাচের আর দু'সপ্তাহও বাকি নেই। সোমবার থেকে প্রস্তুতিতে নেমে পড়ার কথা কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের। মুম্বইয়ে কেকেআরের শিবিরে যোগ দিয়েছেন অজিঙ্ক রাহানে, নীতিশ রানা, শিবম মাভিদের মতো অনেকেই। মুম্বইয়ে খোঁজ নিয়ে জানা গেল, যাঁরা শিবিরে হাজির হয়েছেন, তাঁরা সকলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রয়েছেন। তবে এবার কোয়ারেন্টিনের নিয়মে কিছু শিথিলতা এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনদিনের নিভৃতবাসের পরই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে। রবিবারই নাইট শিবিরে যোগ দেওয়া ক্রিকেটারদের কোয়ারেন্টিন পর্ব শেষ হচ্ছে।

এবারের আইপিএলের গ্রুপ পর্বের সমস্ত খেলা হবে মহারাষ্ট্রে। মুম্বই ও পুণে মিলিয়ে কেকেআরের সমস্ত ম্যাচ রয়েছে। মুম্বইয়ে একত্রিত হচ্ছেন নাইট ক্রিকেটার ও কোচিং স্টাফেরা। রবিবার বিকেলে কেকেআর শিবিরের একজন ফোনে এবিপি লাইভকে বললেন, 'অজিঙ্ক রাহানে, শিবম মাভি, নীতিশ রানা-সহ এক ঝাঁক ভারতীয় ক্রিকেটার শিবিরে যোগ দিয়েছে ১০ মার্চ। ওদের তিনদিনের কোয়ারেন্টিন পর্ব চলছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী এবার তিনদিন নিভৃতবাসে থেকেই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করা যাবে। ১০ মার্চ কোয়ারেন্টিন শুরু হয়েছে। আজ, ১৩ মার্চ, রবিবার তিন দিন সম্পূর্ণ হচ্ছে। রাতে ফের একবার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হবে। সকলের রিপোর্ট নেগেটিভ এলে সোমবার থেকে প্র্যাক্টিস সেশন শুরু হয়ে যাওয়ার কথা।'

জানা গেল, নাইটদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাকালাম, বোলিং কোচ ভরত অরুণ, সহকারী কোচ অভিষেক নায়ার, প্রবীণ তাম্বে-সহ কোচিং স্টাফদের সকলেই মুম্বইয়ের আইটিসি গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে পৌঁছে গিয়েছেন। যে ক'জন ক্রিকেটার শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের নিয়ে সোমবার থেকে শুরু হওয়ার কথা অনুশীলন। বান্দ্রা কুর্লা কমপ্লেক্স ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে, দু'জায়গাতেই হবে প্র্যাক্টিস। টুর্নামেন্টের পরের দিকে ওয়াংখেড়েতেও হবে নাইটদের প্র্যাক্টিস।

নাইট শিবিরের খবর, মঙ্গলবার থেকে বিদেশি ক্রিকেটারেরা আসতে শুরু করবেন। আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা শিবিরে যোগ দেবেন। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তিনি যোগ দেবেন কয়েকদিন পরে। নাইট শিবির অধিনায়ক শ্রেয়সের ওপর বেশ কয়েক মরসুমের লগ্নি করতে চাইছে বলেই খবর। আগামী কয়েক মরসুম অন্তত তাঁকে বদলের কোনও সম্ভাবনা নেই বলেই দাবি করছেন নাইট কর্তারা। সেই সঙ্গে শ্রেয়সকে বিভিন্ন পরামর্শ দিয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাতে সাহায্য করবেন অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্সরা। 

গতবারের মতো টুর্নামেন্টের মাঝপথে যাতে করোনা হানা না দেয়, তার জন্য এবার বিমানযাত্রা থেকে সব দলকে বিরত রাখা হচ্ছে। মুম্বই থেকে পুণে খেলতে যাওয়ার সময় কেকেআর ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদেরও যেতে হবে বাসে। শিবিরের একজন বলছেন, 'তবে জৈব সুরক্ষা বলয়ের বিধিনিষেধ যাতে ক্রিকেটারদের মানসিকভাবে ক্লান্ত করে ফেলে, তা নিয়েই বেশি চিন্তিত গোটা শিবির। যদিও ভারতে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা এখনই নেই বলে মনে করা হচ্ছে, কিন্তু জৈব সুরক্ষা বলয়ে টানা থাকার ক্লান্তিকে বেশি ভয় পাচ্ছে সকলে।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget