এক্সপ্লোর

Kuldeep Yadav in IPL: ব্যর্থতাকে আর ভয় পাই না, পুনর্জন্মের পর বলছেন কুলদীপ

IPL 2022: আট ম্যাচে ১৭ উইকেট। চলতি আইপিএলে (IPL) যেন পুনর্জন্ম হয়েছে কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। পার্পল ক্যাপের দৌড়ে দু'নম্বরে চায়নাম্যান স্পিনার।

মুম্বই: আট ম্যাচে ১৭ উইকেট। চলতি আইপিএলে (IPL) যেন পুনর্জন্ম হয়েছে কুলদীপ যাদবের (Kuldeep Yadav)। পার্পল ক্যাপের দৌড়ে দু'নম্বরে চায়নাম্যান স্পিনার। যাঁকে কলকাতা নাইট রাইডার্স গতবার নিলামের আগেই ছেড়ে দিয়েছিল। আর জবাব দেওয়ার জন্য কেকেআর ম্যাচকেই বেছে নিয়েছেন কুলদীপ। বৃহস্পতিবারও ৪ উইকেট তুলে নিয়ে তিনিই ম্যাচের সেরা।

কেকেআরের বিরুদ্ধে দুই ম্যাচে ৮ উইকেট। কুলদীপ বলছেন, 'বোলার হিসাবে হয়তো উন্নতি করেছি। তবে মানসিকভাবে আমি এখন অনেক শক্তিশালী। জীবনে ব্যর্থ হওয়ার পর ঠিক করে নিতে হয় কোন জায়গায় উন্নতি করা যায় আর আমি সেটাই করেছি। আমি এখন আর ব্যর্থ হওয়ার ভয় পাই না।'

কেকে-হার

গতকাল আইপিএল-এ (IPL 2022) ফের হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে দু’টি ম্যাচেই হেরে গেল কেকেআর (KKR)। প্রথম ম্যাচে ৫৫ রানে হেরে যাওয়ার পর গতকাল ৪ উইকেটে হেরে গিয়েছে কেকেআর। এই দু’টি ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বাঁ হাতি স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav), যাঁকে এই মরসুমে দলে রাখেনি কেকেআর। পুরনো দলের বিরুদ্ধে দু’টি ম্যাচেই সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুলদীপ। প্রথম ম্যাচে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেওয়ার পর গতকালের ম্যাচে ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

১৪৬-এ আটকে গিয়েছিল নাইট রাইডার্স

বৃহস্পতিবারের ম্যাচে তিনটে বদল করেছিল কলকাতা নাইট রাইডার্স। একাদশে এসেছিলেন নীতিশ রানা, হর্ষিত রানা ও বাবা ইন্দ্রজিৎ। ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু ২ জনের মধ্য়ে কেউই রান পেলেন না। অজি ওপেনার মাত্র ৩ রান করেই প্য়াভিলিয়নে ফিরে যান চেতন সাকারিয়ার বলে আউট হয়ে। অন্যদিকে বেঙ্কটেশ আইয়ারও মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর টানা আরও ২টো উইকেট হারায় কেকেআর। কুলদীপের একই ওভারে ফিরে যান সুনীল নারাইন ও বাবা ইন্দ্রজিৎ। এরপর শ্রেয়স আইয়ার ও নীতিশ রানা মিলে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৪২ রান করে আউট হন শ্রেয়স। কুলদীপের বলে হাত খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান রাসেল। 

কলকাতা-দিল্লি ম্যাচের পর মিম

এই ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। বেশিরভাগ মিমেই দেখা যাচ্ছে কুলদীপকে। পুরনো দলের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি মিম মেটিরিয়ালও খুঁজে পেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার, গতকাল শূন্য রানে আউট হওয়া আন্দ্রে রাসেলকে নিয়েও মিম দেখা যাচ্ছে।

আরও পড়ুন: শিখর ও ঋষি, ক্রিকেট মাঠের দুই ধবন কি দুই ভাই? জল্পনায় তোলপাড় নেটদুনিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget