এক্সপ্লোর

IPL 2022: রানার অর্ধশতরান, কুলদীপ-মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ১৪৬ রানে আটকে গেল নাইট রাইডার্স

IPL 2022 DC vs KKR : একমাত্র ব্যতিক্রম নীতিশ রানা। খেললেন অর্ধশতরানের ইনিংস। কিছুটা যোগ্য সঙ্গ দিলেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়ার। লোয়ার অর্ডারে রানাকে সঙ্গ দিলেন রিঙ্কু সিংহ। 

মুম্বই: একের পর এক ম্যাচে টিম কম্বিনেশন বদলে, একাদশ বদলেও কোনও ফলে পরিবর্তন হল না। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রান বোর্ডে তুলতে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্স। টপ অর্ডারের ব্যর্থতাই সঙ্গী। একমাত্র ব্যতিক্রম নীতিশ রানা। খেললেন অর্ধশতরানের ইনিংস। কিছুটা যোগ্য সঙ্গ দিলেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়ার। লোয়ার অর্ডারে রানাকে সঙ্গ দিলেন রিঙ্কু সিংহ। 

১৪৬-এ আটকে গেল নাইট রাইডার্স

এদিনের ম্যাচে তিনটে বদল করেছিল কলকাতা নাইট রাইডার্স। একাদশে এসেছিলেন নীতিশ রানা, হর্ষিত রানা ও বাবা ইন্দ্রজিৎ। ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ার ও অ্যারন ফিঞ্চ। কিন্তু ২ জনের মধ্য়ে কেউই রান পেলেন না। অজি ওপেনার মাত্র ৩ রান করেই প্য়াভিলিয়নে ফিরে যান চেতন সাকারিয়ার বলে আউট হয়ে। অন্যদিকে বেঙ্কটেশ আইয়ারও মাত্র ৬ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর টানা আরও ২টো উইকেট হারায় কেকেআর। কুলদীপের একই ওভারে ফিরে যান সুনীল নারাইন ও বাবা ইন্দ্রজিৎ। এরপর শ্রেয়স আইয়ার ও নীতিশ রানা মিলে দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ৪২ রান করে আউট হন শ্রেয়স। কুলদীপের বলে হাত খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান রাসেল। 

নীতিশ রানার অর্ধশতরান

এরপর রিঙ্কু সিংহকে নিয়ে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে থাকেন নীতিশ রানা। ৩টি বাউন্ডারি ও ৪টে ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে আউট হন রানা। অন্যদিকে রিঙ্কুও ৩টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ২৩ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রান বোর্ডে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই ম্য়াচের আগে পয়েন্ট টেবিলে আট নম্বরে ছিল কলকাতা। অন্যদিকে পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে যে জিতবে সেই প্লে অফের দৌড়ে এগিয়ে যাবে অনেকটাই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget