এক্সপ্লোর

CSK vs PBKS: আইপিএলের হারের হ্যাটট্রিক গতবারের চ্যাম্পিয়নদের

IPL 15: গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) টানা তিন ম্যাচে হেরে গেল। রবিবার রবীন্দ্র জাডেজা-মহেন্দ্র সিংহ ধোনিদের ৫৪ রানে হারিয়ে দিল পাঞ্জাব কিংস।

মুম্বই: আইপিএল (IPL) শুরুর আগে বললে হয়তো অনেকে বিশ্বাসই করতেন না। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) টানা তিন ম্যাচে হেরে গেল। রবিবার রবীন্দ্র জাডেজা-মহেন্দ্র সিংহ ধোনিদের ৫৪ রানে হারিয়ে দিল পাঞ্জাব কিংস।

ম্যাচের প্রথমার্ধে যেন আদর্শ টি-টোয়েন্টি ম্যাচের চিত্রনাট্য। ম্যাচের রাশ পেন্ডুলামের মতো একবার যাচ্ছিল চেন্নাই সুপার কিংসের (CSK) দিকে, তো আরেকবার পাঞ্জাব কিংসের (PBKS) দিকে।

ব্যাটে বলে নায়ক লিভিংস্টোন

শুরুতেই চেন্নাই বোলারদের দাপট। মাঝে লিয়াম লিভিংস্টোনের (Liam Livingstone) ব্যাটের ঝড়। শেষ লগ্নে সিএসকে বোলারদের প্রত্যাঘাত। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাঞ্জাব তুলেছিল ১৮০/৮। টুর্নামেন্টে প্রথম জয়ের জন্য গতবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের সামনে লক্ষ্য ছিল ১৮১ রানের। কিন্তু রান তাড়া করতে নেমে কার্যত আত্মসমর্পণ করে বসল সিএসকে। মাত্র ১২৬ রানে অল আউট হয়ে গেল চারবারের চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে কিছুটা লড়াই করলেন শিবম দুবে। ৩০ বলে ৫৭ করেন তিনি। ধোনি ২৮ বলে ২৩ রানে আউট হন। পাঞ্জাব বোলারদের মধ্যে রাহুল চাহার ২৫ রানে তিন উইকেট নেন। অভিষেক ম্যাচ খেলতে নামা বৈভব অরোরা ২১ রানে ২ উইকেট নেন। ২৫ রানে ২ উইকেট লিভিংস্টোনের। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।

পাঞ্জাবের বড় স্কোর

পাঞ্জাবের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাডেজা। পাঞ্জাব দলে দুটি পরিবর্তন হয়। সুযোগ পেয়েছিলেন জিতেশ শর্মা ও বৈভব অরোরা। অন্যদিকে ক্রিস জর্ডানকে খেলায় সিএসকে।

ব্যাট করতে নেমে পরপর দু'ওভারে দু'উইকেট হারায় পাঞ্জাব। প্রথম ওভারেই ময়ঙ্ক অগ্রবালকে (৪ রান) ফেরান মুকেশ চৌধুরী। পরের ওভারের রান আউট হলেন ভানুকা রাজাপক্ষে (৯ রান)। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় দৌড়ে গিয়ে বল সংগ্রহ করে স্টাম্প ভেঙে দেন মহেন্দ্র সিংহ ধোনি। রবিবার যিনি পাঞ্জাবের বিরুদ্ধে মাইলফলক গড়লেন। কেরিয়ারের ৩৫০তম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেছেন ধোনি।

২ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়িয়েছিল ১৭/২। তারপরই পাল্টা লড়াই লিয়াম লিভিংস্টোনের। সঙ্গী শিখর ধবন। ডোয়েন ব্র্যাভোকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি লিভিংস্টোনের। মাত্র ২৭ বলে। শেষ পর্যন্ত ৩২ বলে ৬০ রান করে ফেরেন জাডেজার বলে। ২৪ বলে ৩৩ রান করে আউট হলেন শিখর ধবন। ১১ ওভারে পাঞ্জাবের স্কোর দাঁড়িয়েছিল ১১৫/৪। তখনও পর্যন্ত মনে হচ্ছিল, দুশো পার করে যাবে পাঞ্জাব।

একপেশে হার

কিন্তু এরপরই পরপর উইকেট পড়তে থাকে। ১৭ বলে ২৬ রান করে আউট হলেন জিতেশ শর্মা। ৬ রান করে ফেরেন শাহরুখ খান। ১৬ ওভারের শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ১৫২/৬। শেষ চার ওভারে মাত্র ২৮ রান যোগ করে পাঞ্জাব। ২০ ওভারের শেষে পাঞ্জাব তোলে ১৮০/৮। যে রানের ধারেকাছেও পৌঁছতে পারলেন না ধোনিরা।

বিধ্বংসী ছন্দে থাকা রাসেল শুরুর দিকে ব্যাট করবেন? এবিপি লাইভকে কী বললেন ম্যাকালাম?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget