এক্সপ্লোর

IPL 2022 Exclusive: বৃষ্টি থামতেই মরিয়া লড়াই মাঠকর্মীদের, প্রস্তুত ইডেন, স্বস্তিতে স্যামসনরাও

Eden Gardens: ক্রিকেটপ্রেমী ও আয়োজকদের প্রার্থনা যেন শুনলেন স্বয়ং ঈশ্বরও। বৃষ্টির স্থায়িত্ব হল মিনিট ১৫-২০। মাঠে নেমে পড়ল সুপার সপার। প্লাস্টিকের কভারের ওপর জল শুকিয়ে ফেলার পর্ব শুরু হল। রোদও উঠল।

কলকাতা: ভরদুপুরের আকাশের চেহারায় ছিল অশনি সংকেত। কালো মেঘের ঘনঘটা। আচমকাই ঝমঝমিয়ে নামল বৃষ্টি। গোটা ইডেন গার্ডেন্স (Eden Gardens) তখন প্লাস্টিকের কভারের তলায়। সিএবি (CAB) কর্তারা তড়িঘড়ি পৌঁছলেন ইডেনে। আসরে নেমে পড়লেন স্বয়ং ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনিও পৌঁছে গেলেন ক্রিকেটের নন্দনকাননে। তিন বছর পর আইপিএলের (IPL) ম্যাচ কলকাতায়। আর বৃষ্টির জন্য কি না সেই ক্রিকেট উৎসব ভেস্তে যাওয়ার আশঙ্কা!

ক্রিকেটপ্রেমী ও আয়োজকদের প্রার্থনা যেন শুনলেন স্বয়ং ঈশ্বরও। বৃষ্টির স্থায়িত্ব হল মাত্র মিনিট ১৫-২০। বৃষ্টি থামতেই মাঠে নেমে পড়ল সিএবির সুপার সপার। প্লাস্টিকের কভারের ওপর জল শুকিয়ে ফেলার পর্ব শুরু হল। খানিক বাদে রোদও উঠল। ধীরে ধীরে সরে গেল মাঠের সমস্ত কভার। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া মাঠের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, মাঠ খেলার আগে প্রস্তুত হয়ে যাবে। যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন কলকাতায় ক্রিকেটপ্রেমীরা।

বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে যেতে স্বস্তি রাজস্থান রয়্যালস শিবিরেও। কারণ আইপিএলের নিয়ম সঞ্জু স্যামসনদের দুশ্চিন্তায় ফেলার জন্য যথেষ্ট। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বৃষ্টিতে যদি ম্যাচ পুরোপুরি ভেস্তে যায়, তাহলে জয়ী ঘোষণা করা হবে গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলকে। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি পয়েন্ট টেবিলে প্রথম দুই জায়গায় থাকা দুই দল। যার মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গুজরাত টাইটান্স। দুইয়ে রাজস্থান। মঙ্গলবারের ম্যাচ ভেস্তে গেলে তাই কপাল পুড়ত রাজস্থানের। কারণ, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী তখন ফাইনালে পৌঁছে যেতেন হার্দিক পাণ্ড্যরা। আর কোয়ালিফায়ার টু-র জন্য অপেক্ষা করতে হতো রাজস্থানকে।

বৃষ্টি থেমে ঝলমলিয়ে রোদ ওঠায় আপাতত যে উদ্বেগ দূরে সরে গিয়েছে। ক্রিকেটীয় দক্ষতার জোরেই ম্যাচের বিজয়ী নির্ধারিত হবে, মোটামুটিভাবে ঠিক হয়ে গিয়েছে সেটাও। ব্যাট-বলের টক্কর দেখার আশায় বাংলার ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: অন্য দলের জন্য প্লে অফে উঠেছি, নিজেদের দমে ট্রফি জিতে দেখাও, সতীর্থদের বার্তা কোহলির

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget