এক্সপ্লোর

GT vs CSK, Match Highlights: রশিদ-মিলার ব্যাটিং বিস্ফোরণে উড়ে গেল চেন্নাই, পয়েন্ট টেবিলের শীর্ষে গুজরাত

GT vs CSK IPL 2022: যেটা কার্যত অসম্ভব বলে মনে হয়েছিল, সেটাই সম্ভবপর করে দেখালেন রশিদ ও মিলার। মাত্র ১৭ বলেই ৪৮ রান তুলে ফেললেন দুজনে।

পুণে: শেষ তিন ওভারে ম্যাচ জিততে দরকার ৪৮ রান। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৭০ রান তাড়া করতে নেমে ১৭ ওভারের শেষে গুজরাত টাইটান্স (CSK vs GT) তখন ১২২/৫। ক্রিজে জমে যাওয়া ডেভিড মিলার ও সদ্য ব্যাট করতে নামা রশিদ খান। অতি বড় গুজরাত সমর্থকও হয়তো ভাবতে পারেননি যে, এই ম্যাচ এরকম দাপট দেখিয়ে জিতবে প্রিয় দল।

অবিশ্বাস্য ব্যাটিং ঝড়

যেটা কার্যত অসম্ভব বলে মনে হয়েছিল, সেটাই সম্ভবপর করে দেখালেন রশিদ ও মিলার। মাত্র ১৭ বলেই ৪৮ রান তুলে ফেললেন দুজনে। শুরুটা করেছিলেন রশিদ। ক্রিস জর্ডানের এক ওভারে তিনটি ছক্কা ও একটি চার মেরে ২৫ রান তুলেছিলেন। সেই সঙ্গে শিবিরে বিশ্বাস তৈরি করে দিয়েছিলেন যে, এই ম্যাচ জেতা সম্ভব। ২১ বলে ৪০ রান করে তিনি ফিরলেও কার্যসিদ্ধি করেন মিলার। যিনি ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত ছিলেন। ১৯.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত। ৬ ম্যাচের মধ্যে পাঁচটি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।

সিএসকে-র আর আর আর

বলিউডে তোলপাড় ফেলে দিয়েছে এস এস রাজামৌলির সিনেমা আর আর আর। বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করছে দক্ষিণী এই ছবি।

রবিবার আইপিএলের (IPL) বাইশ গজে দক্ষিণের দলের ত্রাতা হয়ে উদয় হলেন আর আর আর। রুতুরাজ গায়কোয়াড়, অম্বাতি রায়াডু ও রবীন্দ্র জাডেজা। তিন আরের ব্যাটের দাপটে চেন্নাই সুপার কিংস (CSK) প্রথমে ব্যাট করে তোলে ১৬৯/৫। চোটের জন্য এদিন গুজরাত টাইটান্সের(GT) হয়ে খেলছেন না অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন আফগান স্পিনার রশিদ খান (Rashid Khan)। চেন্নাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে গুজরাতকে তুলতে হতো ১৭০ রান।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাতের অধিনায়ক রশিদ। চলতি আইপিএলে কার্যত ম্য়াচ জেতার ফর্মুলাই হয়ে দাঁড়িয়েছে, টস জেতো, বিপক্ষকে আগে ব্যাট করতে পাঠাও। তারপর রান তাড়া করো। এবারের আইপিএলের গ্রুপ পর্বের খেলা হচ্ছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই ও পুণেতে। সন্ধের পর থেকে শিশির পড়ছে। তাই পরের দিকে বল গ্রিপ করতে সমস্যায় পড়ছেন বোলাররা। সব অধিনায়কই তাই চাইছেন শুরুতে ফিল্ডিং করে নিতে। এবং রান তাড়া করতে নেমে প্রতিপক্ষ বোলারদের শিশির সমস্যার ফায়দা তুলতে। রশিদও যে নিয়মের ব্যতিক্রম হতে দেননি।

শুরুর ধাক্কা

মহম্মদ শামি শুরুতেই আগুনে স্পেল করেন। তাঁর বলে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন রবিন উথাপ্পা। শেষ পর্যন্ত ১০ বলে মাত্র ৩ রান করে ফেরেন উথাপ্পা। রান পাননি মঈন আলিও (১)। কিন্তু এরপরই পাল্টা লড়াই শুরু রুতুরাজ ও অম্বাতি রায়ডুর। ৪৮ বলে ৭৩ রান করার ফাঁকে ৫টি চার ও ৫টি ছক্কা মেরেছেন রুতুরাজ। রায়ডু ৩১ বলে করেন ৪৬ রান। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও জোড়া ছক্কা। শেষ দিকে ১২ বলে দুটি ছক্কা মেরে ২২ রানে অপরাজিত ছিলেন জাডেজা।

গুজরাত বোলারদের মধ্যে শামি ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করেন। নিয়েছেন একটি উইকেট। আলজারি জোসেফ ৩৪ রানে ২ উইকেট নিয়েছেন। যশ দয়ালের একটি উইকেট। শেষ হাসি হাসলেন অবশ্য রশিদরাই।

আরও পড়ুন: অ্যাসিডে দগ্ধ শ্বাসনালী, দশ বছর পর ময়দানে ফিরে তাক লাগালেন রায়না-পাঠানদের সতীর্থ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget