এক্সপ্লোর

CSK New Captain: পুরনো সহ যোদ্ধার হাতে নেতৃত্বের পতাকা, ধোনিই হবেন চালিকাশক্তি

CSK New Captain: এদিনই চেন্নাইয়ের (chennai super kings) নেতৃত্ব ছেড়েছেন ধোনি। তাঁর বদলে নতুন অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra jadeja)। আইপিএলের (ipl) শুরু থেকেই ২ জন একই দলে খেলে এসেছেন।

চেন্নাই: খাতায় কলমে তিনি হয়ত আর অধিনায়ক নন, কিন্তু দলের লিডারশিপ গ্রুপেই থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni), এমনটাই জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। এদিনই চেন্নাইয়ের (Chennai Super Kings) নেতৃত্ব ছেড়েছেন ধোনি। তাঁর বদলে নতুন অধিনায়ক হয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra jadeja)। আইপিএলের (Ipl) শুরু থেকেই ২ জন একই দলে খেলে এসেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগ হোক বা জাতীয় দল, ধোনি-জাডেজার বন্ধুত্বের সমীকরণ সম্পর্কে সবার জানা। ২ জনের বন্ধুত্ব অনেক পুরনো। জাডেজা নেতৃত্বভার সামলালেও ধোনিই যে হবেন মূল চালিকাশক্তি, তা মনে করিয়ে দিলেন সিএসকে দলের সিইও। তিনি বলেন, ''যেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে, তা সিএসকে দলের উন্নতির স্বার্থেই ভাবা হয়েছে। জাডেজাকে নেতৃত্বভার তুলে দেওয়ার সিদ্ধান্ত ধোনিরই। এমনকী ধোনিই চেয়েছিল যে অধিনায়কত্ব ছেড়ে দিতে। তবে জাডেজা অধিনায়ক হলেও, ধোনি সবসময় দলের লিডারশিপ গ্রুপে থাকবেন।''

অধিনায়ক হিসেবে কতটা সফল হবেন জাডেজা? সিএসকে সিইও বলছেন, ''এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এতগুলো বছর ধরে চেন্নাই দলের সঙ্গে ও নিজেও জড়িয়ে রয়েছেন। এই অবস্থায় দলের সংস্কৃতি সম্পর্কে ভীষণভাবে অবগত জাডেজা। এছাড়া ধোনির উপস্থিতি তো রয়েইছে দলে।''

অধিনায়ক হিসেবে দেশের জার্সিতে ২ বার বিশ্বকাপ জিতেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে খেলে যাচ্ছিলেন তিনি। এতদিন পর্যন্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে খেলেছেন ও নেতৃত্বভারও  সামলেছেন। সময়টা টানা ১৪ বছর (মাঝে পুণে সুপার জায়ান্টস দলের অধিনায়ক ছিলেন যখন চেন্নাই নির্বাসনে ছিল)। এই সময়কালের মধ্যে ৪ বার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথমবার আইপিএলের মরসুমে ফাইনালে উঠেছিল ধোনি নেতৃত্বাধীন চেন্নাই। শেষ মরসুমেও গতবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এই ১৪ বছরে একাধিক নজির গড়েছেন অধিনায়ক হিসেবে। 

আরো পড়ুন: ১৪ বছরের দায়িত্বে ইতি, ক্যাপ্টেন ধোনির ঝুলিতে রয়েছে কোন কোন রেকর্ড?

সেরা শিরোনাম

MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
MS Dhoni: অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
অবসর নেওয়ার পরের দিন অনুরাগীদের সঙ্গে ধোনি, বিশেষভাবে করলেন উদযাপন, ভাইরাল হল ভিডিও
Pathan On Dhoni: মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
মেন্টরশিপ ধোনির কাছে নতুন কিছু নয়, ক্যাপ্টেন থাকার সময়েও করেছে: পাঠান
MS Dhoni Retirement: রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের
রুতুরাজ থেকে রায়না, রোহিত, ধোনির অবসর বেলায় স্মৃতিচারণা ক্রিকেট নক্ষত্রদের

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget