এক্সপ্লোর

RR vs RCB, Match Preview: ফাইনালে ওঠার লড়াইয়ে আজ আরসিবির সামনে রাজস্থান? কখন, কোথায় দেখবেন ম্যাচ?

IPL 2022, RR vs RCB: গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারতে হয়েছিল। অন্যদিকে প্রথম এলিমিনেটরে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ফাফ ডু প্লেসির দল।  

আমদাবাদ: আইপিএলের দ্বিতীয় এলিমিনেটরে আজ রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। প্লে অফের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারতে হয়েছিল। অন্যদিকে প্রথম এলিমিনেটরে লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ফাফ ডু প্লেসির দল।  

আজ আইপিএল 

রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

কোথায় খেলা

নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমদাবাদ

কখন শুরু

খেলা শুরু সন্ধে ৭.৩০

কোথায় দেখা যাবে

ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে

পয়েন্ট টেবিলে কে কোথায় ছিল লিগ শেষে?

আইপিএল লিগ পর্যায়ের শেষে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল রাজস্থান রয়্যালস। অন্যদিকে দিল্লি ক্য়াপিটালস মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের শেষ লিগ ম্যাচ হেরে যাওয়ায় প্লে অফে জায়গা করে নিয়েছিল আরসিবি। চতুর্থ স্থানে ছিল বিরাট, ফাফরা। 

রাজস্থানের গুজরাতের বিরুদ্ধে হার

রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ১৮৮/৬ তাড়া করতে নেমে শেষ ওভারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) দরকার ছিল ১৬ রান। বল ছিল প্রসিদ্ধ কৃষ্ণর হাতে। যিনি তার আগে পর্যন্ত ৩ ওভারে মাত্র ২২ রান খরচ করেছিলেন। গুজরাত শিবিরে সকলের চোখেমুখে উৎকণ্ঠা। পরের তিন বলে তিনটি ছক্কা মেরে ম্যাচের রং পাল্টে দিলেন ডেভিড মিলার। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য ক্রিকেটবিশ্ব যাঁকে চেনে কিলার মিলার নামে। তিন বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলল গুজরাত। ৭ উইকেটে ম্যাচ জিতে হার্দিক পাণ্ড্যরা পৌঁছে গেলেন আইপিএল ফাইনালে।

আরসিবির দুরন্ত জয়

লক্ষ্য অসম্ভব না হলেও, কঠিন ছিল। প্রথমবার আইপিএল (IPL) মঞ্চে নেমেই কোয়ালিফায়ার টু-তে ওঠার জন্য লখনউ সুপার জায়ান্টসের প্রয়োজন ছিল ২০৮ রান। লড়াই করেও কঠিন কাজ হাসিল করতে পারলেন না কে এল রাহুলরা। ফলে ইডেন থেকেই বেজে গেল লখনউয়ের বিদায়ঘণ্টা। ১৪ রানে ম্যাচ জিতে কোয়ালিফায়ার টু-তে জায়গা করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালের টিকিট পেতে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসিরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
Abhishek Porel: গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
গুরুতর অভিযোগ, বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে ১৯টি ধারায় মামলা! কী জানাল হাইকোর্ট?
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget