এক্সপ্লোর

IPL 2022: বিরাট কোহলির ফর্মে ফেরার জন্য প্রার্থনা করছি, বললেন মহম্মদ রিজওয়ান

IPL 2022 News: চলতি আইপিএল-এ একদমই ভাল ফর্মে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটার বিরাট কোহলি। তিনি সেভাবে রান পাচ্ছেন না। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন মহম্মদ রিজওয়ান।

নয়াদিল্লি: ভারতীয় দল (Indian Cricket Team) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) তারকা ব্যাটার বিরাট কোহলির (Virat Kohli) সময়টা খারাপ যাচ্ছে। চলতি আইপিএল-এ (IPL 2022) দু-একটি ইনিংস বাদ দিয়ে এখনও পর্যন্ত তাঁকে পরিচিত ছন্দে দেখা যায়নি। এই পরিস্থিতিতে সীমান্তের ওপার থেকে সমর্থন পেলেন বিরাট। তাঁর ফর্মে ফেরার জন্য প্রার্থনা করছেন বলে জানালেন পাকিস্তানের (Pakistan) উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)।

বিরাট কোহলির পাশে মহম্মদ রিজওয়ান

একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রিজওয়ান বলেছেন, ‘আমি বলব, বিরাট কোহলি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়। তবে এই পরিস্থিতিতে আমরা ওঁর জন্য প্রার্থনা করতে পারি। কারণ, তিনি একজন পরিশ্রমী ক্রিকেটার। কারও কঠিন সময় আসতেই পারে, আবার পরিস্থিতি স্বাভাবিকও হয়ে যায়। সব খেলোয়াড়ই শতরান করেন, আবার পরপর শূন্য রানেও আউট হয়ে যান। এটা চলতেই থাকে। আমি শুধু ওঁর জন্য প্রার্থনা করতে পারি। আমি আশাবাদী, কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন।’

বিরাট কোহলির খারাপ ফর্ম

চলতি আইপিএল-এ তিনবার শূন্য রানে আউট হয়ে গিয়েছেন বিরাট। তিনি অর্ধশতরান করেছেন মাত্র একটি ম্যাচে। ১৯.৬৪ গড়ে তাঁর মোট রান ২১৬। এরকম খারাপ পারফরম্যান্সের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে বিরাটকে। এই পরিস্থিতিতে তিনি পাশে পেলেন রিজওয়ানকে।

গত মাসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী বলেন, বিরাটের মানসিক সমস্যা হচ্ছে। তাঁর কিছুদিন ক্রিকেট থেকে বিরতি নিয়ে তরতাজা হয়ে ফিরে আসা উচিত।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি সুনীল গাওস্কর বলেন, ‘সারা ভারত চাইছে বিরাট কোহলি ফর্মে ফিরুন, ভারতীয় দলের জন্য রান করুন। এ বছরটা ভারতীয় ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের সিনিয়র দল ইংল্যান্ড সফরে যাবে, এশিয়া কাপ হবে, টি-২০ বিশ্বকাপও আছে। সারা ভারতে যাঁরাই ক্রিকেটের খবর রাখেন, তাঁদের যে কাউকে জিজ্ঞাসা করুন। সবাই বলবেন, আমরা চাই বিরাট কোহলি ভারতীয় দলের হয়ে ফর্মে ফিরুন। তিনি ভারতীয় দলের হয়ে না খেলে বিরতি নিতে পারেন না। সবাই চান বিরাট কোহলি ভারতীয় দলের জন্য রান করা শুরু করুন।’

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget