এক্সপ্লোর

IPL 2022: জাডেজার নকল করে তাক লাগালেন চাহাল, দেখুন ভিডিও

IPL 2022: আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালস নেটে জাডেজা এলেন কীভাবে! তিনি তো চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আসলে, জাডেজার মতোই তলোয়ারবাজি করে নজর কাড়লেন যুজবেন্দ্র চাহাল।

মুম্বই: ভারতীয় শিবিরে ছবিটা খুবই চেনা। মাঠে ঝড় তুলে হাফসেঞ্চুরি বা সেঞ্চুরি করার পর ব্যাট নিয়েই তলোয়ারবাজি শুরু করবেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ব্যাট এমনভাবে একবার ডানদিকে ও একবার বাঁদিকে ঘোরাবেন, যেন তলোয়ার চালাচ্ছেন। রাজপুত জাডেজার কাছে তা যেন জাত্যাভিমান। সেই সঙ্গে প্রতিপক্ষ শিবিরে যেন বার্তা পৌঁছে দেওয়া যে, এভাবেই বিধ্বস্ত করবেন বোলারদের।

জাডেজার অনুকরণ

কিন্তু আইপিএলে (IPL) রাজস্থান রয়্যালস নেটে জাডেজা এলেন কীভাবে! তিনি তো চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আসলে, জাডেজার মতোই তলোয়ারবাজি করে নজর কাড়লেন যুজবেন্দ্র চাহাল। যিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। এবং চলতি আইপিএলে বল হাতে দারুণ ছন্দে। সেই চাহাল আচামকা প্র্যাক্টিসে ব্যাটিং করে উঠে জাডেজার ঢঙে ব্যাট নিয়ে তলোয়ারবাজি শুরু করেন। পরে রাজস্থান রয়্যালসের তরফে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

সচিনের সঙ্গে সৌজন্য জন্টির

খেলার মাঠে একে অন্যের প্রতিপক্ষ ছিলেন। কিন্তু মাঠের বাইরে গত আড়াই দশকের ওপরে ২ জনের বন্ধুত্ব। ক্রিকেট ছাড়ার পরও যা এখনও অটুট। ২ জনেই তাঁদের নিজেদের জায়গায় সেরার সেরা। ব্যাটিংয়ে যদি বিশ্বের সেরা মানা হয় সচিন তেন্ডুলকরকে। তবে ফিল্ডিংয়ে নিঃসন্দেহে কিংবদন্তি জন্টি রোডস। ২ জনেই আইপিএলে কোচিং স্টাফ হিসেবে বর্তমানে কাজ করছেন। মুম্বইয়ের মেন্টর সচিন ও পাঞ্জাব কিংসের ফিল্ডিং কোচ জন্টি রোডস। 

বুধবার মুম্বই ও পাঞ্জাব ম্যাচ শেষে ২ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা যখন সারিবদ্ধভাবে একে অন্য়ের সঙ্গে সৌজন্য বিনিময় করছিলেন, তখন সচিনের সামনে আসতেই তাঁর পায়ে ছুঁয়ে প্রণাম করার চেষ্টা করেন জন্টি। পুরোটাই মজার ছলে, কিন্তু এই বিষয়টি মন ছুয়ে নিয়েছে বিশ্বের সব ক্রিকেটপ্রেমীদেরই। যদিও কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন সচিন সেই সময়। তিনি হাসতে হাসতে নিজেকে বারবার সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। পা ছুতে না পারলেও হাতজোর করে প্রণাম করেন জন্টি। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রোহিতের জরিমানা

একেই টানা হার। তার ওপর আবার গোদের ওপর বিষফোঁড়া স্লো ওভার রেট। তাও আবার টানা ২ ম্যাচে। যার জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা গুনতে হল রোহিত শর্মাকে (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্সের বাকি প্লেয়ারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা করা হয়েছে। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী টুর্নামেন্টে আরও একটি ম্যাচে যদিও এই রকম স্লো ওভার রেটের কবলে পড়তে হয় রোহিতকে। তবে একটি ম্যাচ নির্বাসিত হতে পারেন তিনি। এমনকী ৩০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাঁর। একই পরপর হার। তার ওপর এভাবে স্লো ওভার রেটের কবলে পড়ে চাপ বাড়ল রোহিত ও মুম্বইয়ের।

আইপিএল তরফে বিবৃতি

আইপিএলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, ''মুম্বই ইন্ডিয়ান্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচে স্লো ওভার রেটের কবলে। এই নিয়ে দ্বিতীয়বার স্লো ওভার রেটের কবলে পড়তে হল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়়াও দলের বাকি প্লেসারদের ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget