এক্সপ্লোর

KKR: শহরে পা রাখলেন নাইট কোচ, কবে থেকে শুরু শ্রেয়সদের প্রস্তুতি?

KKR Update: আগামী ১ এপ্রিল প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। তার জন্য ৩১ মার্চ মোহালির উদ্দেশ্যে পাড়ি দেবে কলকাতা নাইট রাইডার্স শিবির।

কলকাতা: আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রতিটি দলই। আগামী ৩১ মার্চ শুরু হতে চলেছে টুর্নামেন্ট। তার আগে এদিন শহরে এসে পৌঁছলেন নাইট রাইডার্সের সাপাের্ট স্টাফরা। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সহকারি কোচ অভিষেক নায়ার ও বোলিং কোচ ভরত অরুণকে দেখা গেল বিমানবন্দরে নামতে। সঙ্গে এসেছেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ারও। তিনি আদৌ টুর্নামেন্টে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন কি না, তা নিয়ে যদিও সন্দেহ রয়েছে।

আগামী ২১ মার্চ যাদবপুরে অনুশীলন অনুশীলন শুরু হওয়ার কথা ছিল কেকেআরের। কিন্তু এই মুহূর্তে প্রতিদিনই কলকাতায় বৃষ্টি হচ্ছে। তার জন্য ইডেন গার্ডেন্সে ইন্ডোর সেশন করবে নাইট বাহিনী। উপস্থিত থাকবেন অধিনায়ক শ্রেয়স আইয়ারও। আগামী ১ এপ্রিল প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। তার জন্য ২৯ মার্চ মোহালির উদ্দেশ্যে পাড়ি দেবে কলকাতা নাইট রাইডার্স শিবির।

বৃষ্টি যদি না হয় তবে ২২ তারিখ থেকে ইডেন গার্ডেন্সে সন্ধে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন সারবে নাইট শিবির। ২৫ মার্চ সিএবি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে কেকেআর। আগামী ২৭ মার্চ নিজেদের মধ্যে ২টো দল বানিয়ে প্র্যাক্টিস ম্যাচ খেলবে কেকেআরের ক্রিকেটাররা। 

বিগত কয়েক মরসুমে করোনা (Covid-19) কাঁটায় ক্রিকেটারদের একাধিক বিধিনিষেধ মেনেই আইপিএলে (IPL) অংশগ্রহণ করতে হয়েছিল। বর্তমানে করোনার চোখরাঙানি নেই বললেই চলে, তাই তেমন কোনও বিধিনিষেধও নেই। সাম্প্রতিক সময়ে তো করোনা আক্রান্ত ক্রিকেটাররাও ম্যাচে অংশগ্রহণ করেছেন। তবে এক্ষেত্রে বিপরীত পথ অবলম্বন করতে চলেছে আইপিএলের আয়োজক সংস্থা।    

সাত দিনের আইসোলেশন

আসন্ন মরসুমে জৈব বলয়ের বাধা নেই। তবে আইপিএল ম্যানেজমেন্ট ঝুঁকি নিতে আগ্রহী নয়। একাধিক রিপোর্ট অনুযায়ী আইপিএলের সময় কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলে তাঁকে সেই সময় মাঠে নামার অনুমতি দেওয়া হবে না। উপরন্তু, আক্রান্ত ব্যক্তিকে দলের বাকি সকলের থেকে পৃথকভাবে সাতদিন আইসোলেশনে কাটাতে হবে। করোনা আক্রান্ত ক্রিকেটারের রিপোর্ট যতক্ষণ না পর্যন্ত নেগেটিভ আসছে, ততক্ষণ তিনি অনুশীলনও করতে পারবেন না। প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার পাঁচদিনের আগে আবার পরীক্ষাও করা যাবে না বলেই খবর।

মেডিক্যাল গাইডলাইন

খবর অনুযায়ী ফ্রাঞ্চাইজিগুলিকে আইপিএলের তরফে দেওয়া মেডিক্যাল গাইডলাইনে জানানো হয়েছে, একমাত্র যাদের মধ্যে করোনার উপশম দেখা যাবে, কেবল তাঁদেরই করোনা পরীক্ষা করা হবে। উপশম না থাকলে কোনওরকম পরীক্ষাও করা হবে না। একবার করোনা আক্রান্ত হওয়ার পর সাতদিন  কেটে গেলেও আক্রান্ত ক্রিকেটারকে করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট না দেখানো পর্যন্ত খেলার অনুমতি দেওয়া হবে না। দলে যোগ দেওয়ার অন্তত ১২ ঘণ্টা আগে ওই ক্রিকেটারকে দুইটি নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখাতে হবে।

 

সেরা শিরোনাম

IPL 2027: ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
ফের দলবদল, নতুন মরশুমে ট্রেডের মাধ্যমে নতুন দলে যোগ দেবেন শামি? পরিবর্তে LSG-তে আসবেন কে?
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
IPL 2027: ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
ট্রেডের মাধ্য়মে আইপিএলে দলবদল করবেন অক্ষর পটেলও? জল্পনা নিয়ে মুখ খুলল দিল্লি ক্যাপিটালস
IPL: ১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?
১২ দলের আইপিএল, জানুয়ারিতে শুরু হবে টুর্নামেন্ট? জল্পনা নিয়ে কী প্রতিক্রিয়া ভারতীয় বোর্ডের?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget