এক্সপ্লোর

IPL 2023: কীভাবে এক ম্যাচের ব্যবধানে সম্পূর্ণ বদলে গেল ভাগ্য? রহস্যভেদ করলেন লখনউ অধিনায়ক রাহুল

PBKS vs LSG: গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (PBKS vs LSG) আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, ২৫৭ রান তোলে লখনউ সুপার জায়ান্টস।

মোহালি: বিশেষজ্ঞরা প্রায়শই বলে থাকেন ক্রিকেটে প্রতিদিনই আলাদা, প্রতিটি ম্য়াচ ভিন্ন। শুক্রবার হাতেনাতে এর প্রমাণও পেলেন ক্রিকেটপ্রেমীরা। মাত্র ছয়দিন আগেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৯ বলে ৩৪ রান করতে ব্যর্থ হয়েছিল যে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants), সেই দলই গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (PBKS vs LSG) আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ, ২৫৭ রান তোলে। মাত্র ছয় দিনের ব্যবধানে কীভাবে লখনউয়ের ভাগ্য সম্পূর্ণ বদলে গেল?

ম্যাচ শেষে এই বিষয়ে কথা বলতে গিয়ে লখনউ অধিনায়ককেএল রাহুল (KL Rahul) বলেন, 'গত ম্যাচটা আমাদের জন্য খুবই হতাশাজনক ছিল। হারের পর আমরা সকলেই ভীষণ কষ্ট পেয়েছিলাম। তবে তারপর বেশ কিছু দিনের বিরতি ছিল। ওই দিনগুলিতে সকলে ক্রিকেট থেকে ফোকাস সরিয়ে একটু বিশ্রাম নেয়। আমাদের মাঠের উইকেট আর এই উইকেটের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। ব্যাটার হিসাবে সবসময় এমন উইকেটই তো চাই আমরা। তবে উইকেট যেমনই হোক, ২৫০ রান তুলতে পারাটা আমাদের ব্যাটাররা যে কতটা দক্ষ, তা প্রমাণ করে দেয়। কায়েল (মায়ার্স) প্রথম দুই, তিন ওভারে ওদের (পাঞ্জাবকে) চাপে ফেলে দিয়েছিল। ওই আমাদের হয়ে বড় রান করার ভিতটা গড়ে দেয়।'

আরও পড়ুন: ভারতে ৩৫০০ লোন অ্যাপকে 'নিষিদ্ধ' ঘোষণা গুগলের

স্টোইনিসের চোট

শুক্রবার, পাঞ্জাব কিংসের ঘরের মাঠে তাঁদেরই বিরুদ্ধে ইতিহাস গড়ে এক স্মরণীয় জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস (PBKS vs LSG)। প্রথমে ব্যাট করে আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৫৭ রান তোলে লখনউ। দলের জয়ে ব্যাটে বলে, অনবদ্য পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার পান মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। তবে ম্যাচ সেরা হওয়ার দিনেই দলের চিন্তা বাড়ালেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার।

বোলিংয়ের সময় নিজের দ্বিতীয় ওভারেই চোট পান স্টোইনিস। নিজের বোলিংয়েই অর্থব তাইডের এক শট বাঁচাতে গিয়ে বাঁ-হাতের তর্জনীতে চোট পান স্টোইনিস। আঙুলে বল লাগার পর ব্যথায় কাতরাতে দেখা যায় অজি তারকাকে। সঙ্গে সঙ্গেই মাঠে বসে পড়েন স্টোইনিস। লখনউয়ের মেডিক্যাল দল মাঠে ছুটে এসে তাঁর চোট পর্যবেক্ষণ করে, তাঁকে সারিয়ে তোলার প্রাথমিক চেষ্টা করে বটে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। বাধ্য হয়েই প্রবল ব্যথা নিয়ে মাঠ ছাড়েন স্টোইনিস। তিনি আর মাঠে ফেরেননি। 

ম্যাচ শেষে অজি তারকা নিজেই জানান, তাঁর চোট ঠিক কতটা গুরুতর, তা নির্ধারণের জন্য তাঁকে স্ক্যান করতে পাঠানো হবে। স্টোইনিস বলেন, 'আগের থেকে ব্যথা খানিকটা কমেছে বটে। তবে কী আর করা যাবে। আমার আঙুলের স্ক্যান করানো হবে, তারপরেই চোট কতটা গুরুতর তা জানতে পারব।'

আরও পড়ুন: 'কেকেআর আমার জন্য যা করেছে, ততটা আমার দেশও করেনি', নাইটদের প্রতি কৃতজ্ঞ রাসেল

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget