এক্সপ্লোর

IPL 2023 Points Table: নাইটদের হারিয়ে প্রথম চারে প্রবেশ করল রাজস্থান, লিগ তালিকায় কত নম্বরে রয়েছে কেকেআর?

KKR vs RR: ৪১ বল বাকি থাকতেই নয় উইকেটে কেকেআরকে পরাজিত করেছে রাজস্থান রয়্যালস।

কলকাতা: বৃহস্পতিবার, ১১মে ইডেন গার্ডেন্সে এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) একে অপরের মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে জয়ী দলের সামনে আইপিএল লিগ তালিকার (IPL 2023 Points Table) প্রথম চারে প্রবেশ করার সুযোগ ছিল যেমন ছিল, তেমনই পরাজিত দল প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে যেত। এমন এক ম্যাচে কেকেআরকে কার্যত উড়িয়ে দিল রাজস্থান রয়্যালস। আর এই জয়ের সুবাদেই এক ধাক্কায় লিগ তালিকায় তিন নম্বরে উঠে এল রাজস্থান রয়্যালস।

১৫০ রান তাড়া করতে নেমে যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী অর্ধশতরানের সুবাদে ৪১ বল বাকি থাকতেই রাজস্থান রয়্যালস ম্য়াচ জিতে নেয়। এই জয়ের সুবাদেই এক ধাক্কায় লিগ তালিকায় পাঁচ নম্বর থেকে তিনে উঠে এল রাজস্থান। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলের দখলে আপাতত ১২ ম্যাচে ছয়টি জয়ের সুবাদে ১২ পয়েন্ট রয়েছে। তাঁদের নেট রান রেট ০.৬৩৩। অপরদিকে, এত বড় ব্যবধানে পরাজিত হয়ে লিগ তালিকায় আরও একধাপ পিছিয়ে গেল নাইট বাহিনী। ১০ পয়েন্ট রয়েছে কেকেআরের দখলে। নাইটদের নেট রান রেট -০.৩৫৭।

এই পরাজয়ের ফলে নাইটদের যে প্লে-অফে পৌঁছনোর পথ ভীষণ কঠিন হয়ে গেল, তা বলাই বাহুল্য। লিগ তালিকার শীর্ষে গুজরাত টাইটান্সের দখল অব্যাহত। ১১ ম্যাচে তাঁদের দখলে রয়েছে ১৬ পয়েন্ট। চেন্নাই সুপার কিংস লিগ তালিকায় দ্বিতীয়। ১২ ম্যাচে সাতটি জয়, চার হার ও একটি অমীমাংসিত ম্যাচের ফলে সিএসকের দখলে রয়েছে ১৫ পয়েন্ট। এই দুই দলের প্লে-অফে পৌঁছনো কার্যত নিশ্চিত। তালিকায় চারে রয়েছে রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। পল্টনদের দখলেও ১২ পয়েন্ট রয়েছে। তবে পল্টনরা যদি আজকে নিজেদের ম্যাচে গুজরাত টাইটান্সকে হারাতে পারে, তাহলেই রাজস্থানকে পিছনে ফেলে তাঁরা লিগ তালিকায় তিন নম্বরে উঠে আসবে।

লিগ তালিকায় পাঁচ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তাঁদের দখলে রয়েছে ১১ পয়েন্ট। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স তালিকায় ছয়ে রয়েছেন। আরসিবির দখলে ১০ পয়েন্ট রয়েছে। পাঞ্জাব কিংসের দখলেও ১০ পয়েন্ট। তবে নেট রান রেট (-০.৪৪১) কম হওয়ায় আরসিবি ও কেকেআরের পরে আটে রয়েছে শিখর ধবনের দল। লিগ তালিকায় শেষ দুই স্থানে যথাক্রমে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস রয়েছে। উভয় দলের দখলেই আট পয়েন্ট রয়েছে। যদিও সানরাইজার্স মাত্র ১০টি ম্যাচ খেলেছে।

আরও পড়ুন: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস

সেরা শিরোনাম

IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Vaibhav Sooryavanshi: দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
দীপাবলিতে বৈভব সূর্যবংশীর বাড়িতে নতুন অতিথি, আইপিএলে চোখধাঁধানো পারফরম্যান্সের পুরস্কার
IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget