এক্সপ্লোর

IPL 2024: রঞ্জি জিতেই সিএসকে ক্যাম্পে যোগ রাহানের, পাঞ্জাব শিবিরে প্রস্তুতি শুরু 'গব্বর' ধবনের

Ajinkya Rahane And Shikhar Dhawan: তার দু দিনের মাথাতেই আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন একসময়ে জাতীয় দলে টেস্টে বিরাটের ডেপুটি। অন্য়দিকে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন।

মুম্বই: হাতে আর মাত্র এক সপ্তাহ। আইপিএলের প্রস্তুতি পর্ব পুরোদমে শুরু করে দিয়েছে সব ফ্র্যাঞ্চাইজিগুলো। ঘরোয়া ক্রিকেট খেলা প্লেয়াররা আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। এবার তারকা ক্রিকেটাররাও ধীরে ধীরে যোগ দেওয়া শুরু করে দিয়েছেন। চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) যোগ দিলেন দলের তারকা অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। কিছুদিন আগেই মুম্বইয়ের (Mumbai Indians) অধিনায়ক হিসেবে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছেন। এবার তার দু দিনের মাথাতেই আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়লেন একসময়ে জাতীয় দলে টেস্টে বিরাটের ডেপুটি। অন্য়দিকে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan)। তিনিও আইপিএলের জন্য অনুশীলন শুরু করে দিলেন। চেনা মেজাজেই নতুন জার্সি পরে অনুশীনে দেখা গেল গব্বরকে।

View this post on Instagram
 
A post shared by Chennai Super Kings (@chennaiipl)

আইপিএলে ২০০৮ মরশুম থেকে খেললেও ২০১৯ সালের পর থেকে ব্যর্থতাই বারবার সঙ্গী হচ্ছিল রাহানের। ২০২৩ মরশুমের আগে সিএসকে-তে যোগ দেন তিনি। গত আইপিএলে ১৯ বলে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন জিঙ্কস। এরপর কেকেআরের বিরুদ্ধে ইডেনেই ২১ বলে ৭১ রানের ইনিংস খেলেন তিনি। মোট তিনশো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছিলেন রাহানে। ১৪ ম্য়াচ খেলে দুটো অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ১৭০ এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন রাহানে। যদিও গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর থেকে ফেরে জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছেন তিনি। এমনকী গত রঞ্জি ট্রফিতেও একটি অর্ধশতরান ছাড়া আর কোনও বড় ইনিংস খেলতে পারেননি। কিন্তু রঞ্জি জয়ের পর কোনও বিশ্রাম নেননি তিনি। ৩৫ পেরিয়ে এখনও যে দায়বদ্ধতা কতটা, তা বুঝিয়ে দিলেন রাহানে। সিএসকে ক্যাম্পে যোগ দিয়েই অনুশীলনে নেমে পড়লেন এই ডানহাতি ব্যাটার।

View this post on Instagram
 
A post shared by Punjab Kings (@punjabkingsipl)

অন্যদিকে ভারতীয় ক্রিকেটে গব্বর নামে পরিচিত শিখর ধবনও যোগ দিলেন পাঞ্জাব শিবিরে। ভারতীয় ক্রিকেটের গ্রহ থেকে অনেক দূরে ৩৮ বছরের বাঁহাতি ওপেনার। তবে ২০২৩ মরশুমের আগে তাঁকে অধিনায়ক নির্বাচিত করেছে প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। ট্রেভর বেলিস দলের কোচ। এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জিততে পারেনি পাঞ্জাব। এবার কি তারা পারবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget