এক্সপ্লোর

Harbhajan On Dhoni: ওর খেলাই উচিত নয়, ধোনিকে বেনজির আক্রমণ হরভজনের

CSK IPL 2024: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। প্রথম বলেই তিনি বোল্ড হয়ে যান। ধোনির ৯ নম্বরে ব্যাট করতে নামার এই সিদ্ধান্তে একেবারেই খুশি হননি হরভজন সিংহ।

ধর্মশালা: পাঞ্জাব কিংসের (Punjab Kings) ঘরের মাঠে গিয়ে ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। রবিবার সেই ম্যাচে উইকেটকিপার হিসাবে নজির গড়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে দেড়শো ক্যাচ নিয়েছেন ধোনি। তবে চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় ধোনির কৌশল নিয়ে প্রশ্ন উঠছে।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। প্রথম বলেই তিনি বোল্ড হয়ে যান। ধোনির ৯ নম্বরে ব্যাট করতে নামার এই সিদ্ধান্তে একেবারেই খুশি হননি হরভজন সিংহ। যিনি নিজে এক সময় চেন্নাই সুপার কিংসে খেলেছেন। তুষার দেশপাণ্ডে ও রিচার্ড গ্লিসনের আগে ব্যাট করতে নামেন ধোনি। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে যা নিয়ে ভাজ্জি বলেছেন, '৯ নম্বরে ব্যাট করলে ধোনির খেলাই উচিত নয়। ওর পরিবর্তে একাদশে কোনও ফাস্টবোলার খেলালে ভাল হয়। ওই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে। আগে ব্যাট করতে না নেমে ও দলকে হতাশ করেছে।'

এখানেই থেমে থাকেননি হরভজন। যোগ করেছেন, 'শার্দুল ঠাকুর ওর আগে ব্যাট করতে নেমেছে। ও কোনওদিনই ধোনির মতো শট খেলতে পারবে না। তবে ওর (ধোনির) অনুমতি ছাড়া কিছুই হয় না। আর আমি বিশ্বাস করি না ওকে ব্যাটিং অর্ডারের নীচে কেউ পাঠিয়ে দিয়েছে। সিএসকে-র দ্রুত রান তোলা দরকার ছিল। আগের ম্যাচে ধোনি সেটাই করেছে। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ও পিছিয়ে গেল। আমি যা ঠিক সেটাই বলব।'                           

তবে হরভজনের এই মন্তব্য ভালভাবে মেনে নিতে পারেননি ধোনির অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভের মুখে পড়েছেন হরভজন। একজন লিখেছেন, 'সিএসকে-র ব্যাপারে উনি নাক গলানো বন্ধ করুন। চলতি মরশুমে এ নিয়ে দ্বিতীয়বার থালার দিকে আঙুল তুললেন হরভজন। এটাই থালার শেষ মরশুম আর মহান এই ক্রিকেটারের বিরুদ্ধে কথা বলার অধিকার কারও নেই। ওকে ঘৃণা করলে দয়া করে ওর ব্যাপারে কথা বলবেন না। ধোনি নিজে সিএসকে নিয়ে অন্যদের চেয়ে অনেক ভাল জানেন।'

আরও পড়ুন: প্রয়াত আর্জেন্তিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ, মর্মাহত মেসি, শোকের ছায়া ফুটবলবিশ্বে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget