এক্সপ্লোর

IPL 2024: যুবির সঙ্গে তুলনা চলে তাঁর, নিজেকে বিশ্বজয়ী অলরাউন্ডারের সমকক্ষ মানতেই নারাজ দুবে

Shivam Dube : চেন্নাই সুপার কিংসের জার্সিকে ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন শিবম দুবে।

চেন্নাই: তিনি নিজেই জানিয়েছিলেন কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে যে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) এসে তাঁর জীবন বদলে গিয়েছে। পারফরম্য়ান্স গ্রাফও অনেক উচ্চতায় পৌঁছেছে। চেন্নাই সুপার কিংসের জার্সিকে ধারাবাহিক পারফরম্য়ান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন শিবম দুবে (Shivam Dube)। গতকালই টি-টোয়েন্টি বিশ্বকাপের যে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। তাতে সুযােগ পেয়েছেন দুবে। যেভাবে আইপিএলে প্রতি ম্য়াচেই এমনকী দেশের জার্সিতেও ব্যাট হাতে নামলেই বিশাল বিশাল ছক্কা হাঁকাচ্ছেন, তাতে রবি শাস্ত্রীর মত প্রাক্তন ক্রিকেটার ও কোচও মনে করেন যে যুবরাজ সিংহের ছায়া দেখতে পাওয়া যায় দুবের ব্যাটিংয়ে। তবে বাঁহাতি তারকা নিজে তা মানতে নারাজ। 

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচে নামার আগে দুবে বলেন, ''আমি কখনওই যুবরাজ সিংহের সঙ্গে নিজের তুলনা টানতে নারাজ। হ্যাঁ, এটা ঠিক যে আমার খেলার ধরণ কিছুটা ওনার সঙ্গে মিলে যায়। আমার শট খেলাগুলোও অনেকটা ওনার মত। লোকে তো তেমনই বলে।'' এরপরই সিএসকের এই ৩০ বছর বয়সি অলরাউন্ডার বলেন, ''আমি যখন প্রথম প্রথম ভারতীয় দলে আসি, তখন রবি শাস্ত্রী আমাকে দেখে বলেছিলেন যে আমার শট নাকি অনেকটা যুবরাজ সিংহের মত। খেলার ধরণও অনেকটা তেমনই। আমি যুবি পাজিকে খেলতে দেখেছি। উনি প্রথম সাত আট বল যদি একটু ধীরে খেলতেন, তবে পরে তা পুষিয়ে দিতেন বড় শট খেলে।''

সিএসকে শিবিরে এসে কীভাবে তাঁর কেরিয়ারের গ্রাফ বদলে গিয়েছে তাও জানালেন শিবম। মহেন্দ্র সিংহ ধোনি ও স্টিফেন ফ্লেমিংকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। বাঁহাতি অলরাউন্ডার বলছেন, ''আমি যখন সিএসকে ক্যাম্পে এসেছিলাম, তার আগে ছন্দে ছিলাম না সেভাবে। এখানে এসে ধোনি ভাইয়ের ছত্রছায়ায় খেলা শুরু করলাম। এখানে ধোনি ভাই, স্টিফেন ফ্লেমিং আমাকে নিজের মত খেলার স্বাধীনতা দিয়েছেন।'' 

টি-টোয়েন্টি বিশ্বকাপে অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। দুবে বলছেন, ''আমি যখন আফগানিস্তান সিরিজে খেলছিলাম, তখন রোহিত ভাই আমাকে বলেছিলেন যে তোমাকে ব্যাটিং ও বোলিং দুটোই করতে হবে। আমি তাই নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। প্রয়োজনে যাতে বোলিংটাও করতে পারি।'' উল্লেখ্য, চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৯ ম্য়াচে ৩৫০ রান করেছেন শিবম দুবে। স্ট্রাইক রেট ১৭২.৪১।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget