এক্সপ্লোর

IPL 2024 Points Table: প্লে অফে বাকি ৩ জায়গায় জন্য হাড্ডাহাড্ডি লড়াই ৬ দলের, শেষ হাসি কাদের?

IPL 2024: পরপর পাঁচ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে আরসিবি। ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন কোহলিরা। শেষ ম্যাচে চেন্নাইকে বড় ব্যবধানে হারাতে পারলে ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফে চলে যেতে পারে আরসিবি।

কলকাতা: চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে আইপিএল (IPL 2024)। পয়েন্ট টেবিলে (IPL Points Table) চলছে সাপ লুডোর খেলা। একমাত্র দল হিসাবে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, পয়েন্ট টেবিলের প্রথম দুই দলের মধ্যে থেকে কোয়ালিফায়ার ওয়ান খেলাও নিশ্চিত করে ফেলেছেন নাইটরা। সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট হয়ে গেল নাইটদের। একমাত্র রাজস্থান রয়্যালস ছাড়া আর কোনও দলই তাদের ছাপিয়ে যেতে পারবে না।

প্লে অফে বাকি তিনটি জায়গার জন্য হাড্ডাহাড্ডি লড়াই ছয় দলের। ছয় দলের মধ্যে যে কোনও তিনটি দলই প্লে অফে পৌঁছে যেতে পারে।

আইপিএলের ইতিহাসে এর আগে দুবারই মাত্র পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ের মধ্যে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল কেকেআর। সেই দুবারই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দল। এই মুহূর্তে কেকেআরই পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে নাইটদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছেন সঞ্জু স্যামসনরা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট রয়েছে রাজস্থানের ঝুলিতে। তাদের বাকি দুই ম্য়াচের মধ্যে একটি কেকেআরের বিরুদ্ধে। দুটি ম্যাচই জিতলে রাজস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যেতে পারে।

১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। গতবারের চ্যাম্পিয়নরা শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিলে ১৬ পয়েন্ট সহ প্লে অফে পৌঁছে যেতে পারে। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। দলের ব্যাটাররা ভয়ঙ্কর ফর্মে। ট্র্যাভিস হেড থেকে শুরু করে অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, প্রত্যেকে ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে। বাকি দুই ম্যাচে জিতলেই ১৮ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলবে হায়দরাবাদ।

পরপর পাঁচ ম্যাচ জিতে আচমকাই প্লে অফের দৌড়ে আরসিবি। ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন বিরাট কোহলিরা। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে বড় ব্যবধানে হারাতে পারলে রান রেট ভাল থাকায় ১৪ পয়েন্ট নিয়েও প্লে অফে চলে যেতে পারে আরসিবি। দিল্লি ক্যাপিটালস ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ৬ নম্বরে। শেষ ম্যাচে মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসকে বিরাট ব্যবধানে হারাতে হবে তাদের। তবেই প্লে অফের দৌড়ে থাকা যাবে। যদিও রান রেট খারাপ থাকায় সেই সম্ভাবনা ক্ষীণ। লখনউ ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্টে। শেষ দুই ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট নিয়ে কপাল খুলে যেতে পারে কে এল রাহুলদেরও।

প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্স।

আরও পড়ুন: IPL Exclusive: চন্দননগর থেকে আইপিএলের আকাশে বাংলার একমাত্র উজ্জ্বল তারা, অভিষেকের অজানা গল্প

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget