এক্সপ্লোর

IPL 2024: এক ম্যাচ ৩৮ ছক্কা! চোখ ছানাবড়া সচিনের, তরুণ প্রজন্মের কাছে ছুড়ে দিলেন কঠিন প্রশ্ন

SRH vs RCB: আরসিবির বিরুদ্ধে সোমবারের ম্য়াচে ২৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল সানরাইজার্স প্রথমে ব্যাট করে। রান তাড়া করতে নেমে ২৬২ রান বোর্ডে তুলে নিয়েছিল ফাফ ডু প্লেসির দল।

বেঙ্গালুরু: গতকাল আরসিবি বনাম সানরাইজার্স ম্য়াচে একাধিক রেকর্ড হয়েছে। চলতি আইপিএলে (IPL 2024) সানরাইজার্স ২৭৭ রান করেছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গতকালের আগে পর্যন্ত সেটিই ছিল টুর্নামেন্টে কোনও একটি দলের এক ইনিংসে করা সর্বোচ্চ রান। আরসিবির (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে সোমবারের ম্য়াচে ২৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল সানরাইজার্স (Sunrisers Hyaderabad) প্রথমে ব্যাট করে। রান তাড়া করতে নেমে ২৬২ রান বোর্ডে তুলে নিয়েছিল ফাফ ডু প্লেসির দল। মোট ৩৮টি ছক্কা হাঁকিয়েছিল দুটো দল গতকালের ম্য়াচে। সেটিও আইপিএলের ইতিহাসে কোনও একটি ম্য়াচে সর্বাধিক। অন্যদিকে, গতকালের ম্য়াচে মোট ৮১টি বাউন্ডারি হাঁকিয়েছিল দুটো দল। সেটিও কোনও টি-টোয়েন্টি ম্য়াচে সর্বাধিক। আর এমন মারকাটারি ব্যাটিং দেখে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে সচিন তেন্ডুলকরেরও। তিনি এবার তরুণ প্রজন্মের কাছে প্রশ্ন তুলেছেন যে, আদৌ কেউ কি বোলার হতে চাইবে? দেখে নেওয়া যাক সচিন তাঁর এক্স হ্যান্ডেলে কী পোস্ট করেছেন-

 

সচিন তাঁর পোস্টে লিখেছেন, ''কী অসাধারণ পাওয়ার হিটিং দেখতে পেলাম সানরাইজার্স ও আরসিবির ব্যাটারদের থেকে। ৪০ ওভারে মোট বোর্ডে উঠল ৫৪৯ রান। কে বোলার হতে চান?''

গতকাল, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি। ক্যামেরন গ্রিন, গ্লেন ম্য়াক্সওয়েলের মত তারকাদের একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছিল আরসিবি। কিন্তু ফাফের সিদ্ধান্ত কোনও কাজেই আসেনি। হেড ও অভিষেক মিলে সানরাইজার্সের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। হেড ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রতি ম্য়াচে নেমে সানরাইজার্স জার্সিতে প্রতি ম্য়াচেই দুর্দান্ত পারফর্ম করেছেন। সোমবারও ঝড় তুললেন চিন্নাস্বামীতে। ৪১ বলে ১০২ রানের ইনিংস খেলেন তিনি। ৯টি বাউন্ডার ও ৮টি ছক্কা হাঁকান তিনি। অভিষেকও বাদ যাননি। ২২ বলে ৩৪ রান করেন তিনি। এরপর মিডল অর্ডারে ঝড় তোলেন হেনরিক ক্লাসেন। ৩১ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। ২টো বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান তিনি। রান তাড়া করতে নেমে ডু প্লেসি ও বিরাটও ঝড় তোলেন। ২৮ বলে ৬২ রান করে ডু প্লেসি। ২০ বলে ৪২ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। লোয়ার মিডল অর্ডারে ৩৫ বলে ৮৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন দীনেশ কার্তিক। তিনি ৫টি বাউন্ডারি ও ৭টি ছক্কা হাঁকান। যদিও ম্য়াচ হেরে যায় আরসিবি। কিন্তু বোর্ডে তারা তুলে নেয় ২৬২ রান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget