এক্সপ্লোর

IPL 2024 Schedule: ঘোষণা করা হল আইপিএলের বাকি সূচি, ফাইনাল চেন্নাইয়ে, কেকেআরের ম্যাচ কবে?

IPL: লোকসভা ভোটের নির্ঘণ্টের জন্য আইপিএলের বাকি সূচি প্রকাশ করা হয়নি আগে। প্রথম দফায় ৭ এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছিল।

কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। প্রকাশিত হল আইপিএলের (IPL) বাকি সূচি। প্রত্যাশা মতোই আইপিএলের ফাইনাল হবে ২৬ মে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে হবে আইপিএল ফাইনাল। ১২ বছর পর চেন্নাইয়ে হচ্ছে আইপিএলের ফাইনাল। এর আগে ২০১১ ও ২০১২ সালে আইপিএল ফাইনাল হয়েছিল চিপকে। ২০১২ সালে চিপকেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স

লোকসভা ভোটের নির্ঘণ্টের জন্য আইপিএলের বাকি সূচি প্রকাশ করা হয়নি আগে। প্রথম দফায় ৭ এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচি প্রকাশ করা হয়েছিল। জল্পনা চলছিল, তাহলে কি লোকসভা ভোটের জন্য দেশের বাইরে চলে যেতে পারে আইপিএলের বাকি পর্ব? যদিও এবিপি আনন্দ আগেই জানিয়েছিল যে, দেশের বাইরে যাচ্ছে না আইপিএল। সেই সঙ্গে ২৩ মার্চের সেই প্রতিবেদনে এ-ও লেখা হয়েছিল যে, দিন দুই-তিনেকের মধ্যে প্রকাশিত হবে টুর্নামেন্টের বাকি সূচি। সেই খবরেই সিলমোহর পড়ল সোমবার। আইপিএলের সম্প্রচারকারী সংস্থা প্রকাশ করল বাকি আইপিএলের পূর্ণাঙ্গ সূচি।

ফাইনাল আয়োজনের পাশাপাশি ২৪ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচও আয়োজিত হবে চেন্নাইয়ে। আমদাবাদের নবনির্মিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ২১ মে প্রথম কোয়ালিফায়ার ও ২২ মে এলিমিনেটর ম্যাচ হবে আমদাবাদে। প্লে অফের সব ম্যাচই হবে রাতে।

২২ ফেব্রুয়ারি আইপিএলের আংশিক সূচি প্রকাশ করা হয়েছিল। ২২ মার্চ থেকে ৭ এপ্রিলের সূচিতে ছিল ২১টি ম্যাচ। লোকসভা নির্বাচনের বাকি নির্ঘণ্টের জন্য অপেক্ষা করছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত সাত দফায় হবে লোকসভা ভোট। ৪ জুন হবে ফলঘোষণা।

আইপিএলের দ্বিতীয় দফায় ৫২টি ম্যাচের সূচি ঘোষণা করা হল। ৮ এপ্রিল চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস বনাম কেকেআর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। আগেরবারের আইপিএলে দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল। দুই গ্রুপে ছিল পাঁচটি করে দল। নিয়ম করা হয়েছিল, প্রত্যেকটি দল নিজেদের গ্রুপের বাকি চার দলের সঙ্গে দুবার করে মোট আটটি ও অন্য গ্রুপের ৪ দলের সঙ্গে একটি করে মোট ৪টি ম্যাচ খেলবে। অন্য গ্রুপের একটি দলের সঙ্গে দুবার ম্যাচ খেলবে, যা নির্ধারিত হবে ড্র মারফত। সব মিলিয়ে গ্রুপ পর্বে ১৪টি করে ম্যাচ খেলবে প্রত্যেকটি দল।

সিএসকে-র গ্রুপে রয়েছে ২০২২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংস। অন্য গ্রুপে রয়েছে কেকেআর, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। সব মিলিয়ে ১১দিন দুটি করে ম্যাচ রয়েছে। প্রত্যেকটি দলের হোমগ্রাউন্ডের পাশাপাশি খেলা হবে বিশাখাপত্তনম, ধর্মশালা ও গুয়াহাটিতে। এই তিন মাঠকে দিল্লি ক্যাপিটালস, পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের হোমগ্রাউন্ড করা হয়েছে। গুয়াহাটিতে কেকেআর বনাম রাজস্থান ম্যাচও পড়েছে।

কেকেআরের বাকি ম্যাচগুলি হল - বনাম সিএসকে (চেন্নাই, ৮ এপ্রিল), বনাম লখনউ (কলকাতা, ১৪ এপ্রিল), বনাম রাজস্থান (কলকাতা, ১৭ এপ্রিল), বনাম আরসিবি (কলকাতা, ২১ এপ্রিল), বনাম পাঞ্জাব (কলকাতা, ২৬ এপ্রিল), বনাম দিল্লি (কলকাতা, ২৯ এপ্রিল), বনাম মুম্বই (মুম্বই, ৩ মে), বনাম লখনউ (লখনউ, ৫ মে), বনাম মুম্বই (কলকাতা, ১১ মে), বনাম গুজরাত (আমদাবাদ, ১৩ মে), বনাম রাজস্থান (গুয়াহাটি, ১৯ মে)।

আরও পড়ুন: কেকেআর শিবিরে রং বরষে... দোলের দিনও প্র্যাক্টিস নাইটদের, সকালে চলল দোল খেলা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget