এক্সপ্লোর

IPL 2024: আইপিএলের ইতিহাসে এই রেকর্ড আর কারও নেই, আজ ১৮ রান করলেই কেল্লাফতে নারাইনের

Sunil Narine Record: এরপর থেকে নাইট শিবিরের অংশই হয়ে থেকে গিয়েছেন আইপিএলে। সুনীল নারাইন এই মুহূর্তে টি-টোয়েন্টি ফর্ম্য়াটর একজন কিংবদন্তি প্লেয়ার বলাই যায়।

আমদাবাদ: ২০১২, ২০১৪ যে দুবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) আইপিএল জিতেছিল, দুবারই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। যদিও তখন নবাগত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য সদ্য পা রেখেছিলেন। এরপর থেকে নাইট শিবিরের অংশই হয়ে থেকে গিয়েছেন আইপিএলে। সুনীল নারাইন (Sunil Narine) এই মুহূর্তে টি-টোয়েন্টি ফর্ম্য়াটর একজন কিংবদন্তি প্লেয়ার বলাই যায়। আজ আরও একটা খেতাব জয়ের সুযোগ তার সামনে কেকেআরের জার্সিতে। তৃতীয়বার আইপিএল জেতার। ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি। আর এই ম্য়াচেই আর মাত্র ১৮ রান করলেই নতুন রেকর্ড গড়বেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৩ ম্য়াচে মোট ৪৮২ রান ঝুলিতে পুরেছেন নারাইন। বল হাতে তুলে নিয়েছেন ১৬ উইকট। আজ ১৮ রান করলে পাঁচশোর গণ্ডি ছুঁয়ে ফেলবেন তিনি। সেক্ষেত্রে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক মরশুমে পাঁচশো বা তার বেশি রান ও ১৫ উইকেট শিকার করার নজির গড়বেন নারাইন। শুধু তাইই নয়, কেকেআরের চতুর্থ প্লেয়ার হিসেবে এক মরশুমে পাঁচশো বা তার বেশি রান করার নজির গড়বেন ক্যারিবিয়ান তারকা। এর আগে রবিন উথাপ্পা, গৌতম গম্ভীর, আন্দ্রে রাসেল এই কৃতিত্ব অর্জন করেছিলেন। 

চলতি আইপিএলে একের পর এক ম্য়াচে ওপেনে নেমে বিধ্বংসী ব্যাটিং করেছেন নারাইন। গৌতম গম্ভীর যখন নাইটদের অধিনায়ক ছিলেন, তখন তিনি নারাইনকে ব্যাটিং অর্ডারে ওপরে নিয়ে এসেছিলেন। এবার মেন্টর হয়ে কেকেআর শিবিরে যোগ দেওয়ার ফর সেই ফাটকা ফের কাজে লাগিয়েছেন গম্ভীর। আর তা কাজও করে গিয়েছে নাইট শিবিরের জন্য। নারাইন বল হাতে তো ভেল্কি দেখাচ্ছেনই এমনকী ব্যাট হাতেও পাওয়ার প্লে-তে ঝড় তুলে প্রতিপক্ষ শিবিরের বোলারদের মনোবল এমনিতেই ভেঙে দিচ্ছেন। আজ তেমনই একটা ঝোড়ো ইনিংস নরাইনের ব্যাট থেকে আশা রাখবেন কেকেআর সমরথকরা। 

এদিকে, এবারের আইপিএলে লিগ পর্যায়ের শেষের দিকের ম্য়াচগুলোতে বৃষ্টি বারবার বাধা হয়েছে। শনিবার চেন্নাইয়ে মুষলধারে বৃষ্টি হলেও, রবিবাসরীয় ফাইনালের আগে আবহাওয়ার পূর্বাভাস ক্রিকেটপ্রেমীদের খুশিই করবে। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী কাল মাত্র এক শতাংশ বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, অবশ্য সন্ধের দিকে ১০০ শতাংশ আকাশই মেঘে ঢাকা থাকতে পারে। তাপমাত্রা ৩২ ডিগ্রির আশেপাশে থাকার পূর্বাভাস রয়েছে। যদি একান্তই কোনও কারণে বৃষ্টির জন্য আজ খেলা না হয়, তবে আগামীকাল রিজার্ভ ডে রাখা হয়েছে।

সেরা শিরোনাম

Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget