এক্সপ্লোর

IPL 2024: আইপিএলে দল হেরেই চলেছে, তবুও ২২ গজে ফের নতুন রেকর্ডের হাতছানি বিরাটের

Virat Kohli Record: এখনও পর্যন্ত আরসিবির জার্সিতে খেলতে নেমে আইপিএলে বিরাট হাঁকিয়েছেন মোট ৭৪৬৬ রান করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে নেমে বিরাট ৪২৪ রান করেছেন।

জয়পুর: দল টানা হারছে। বছরের পর বছর যায় কোনও বদল নেই। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচ ছাড়া এখনও পর্যন্ত মোট চার ম্য়াচ খেলে আর কোনও জয় নেই। কিন্তু তিনি ফর্মে। তিন ছন্দে। তিনি রান করছেন। আর এবার আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি (Virat Kohli)। আইপিএলের ১৯ তম ম্য়াচে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। রাজস্থানের ঘরের মাঠ সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হবে দু দল। আর সেই ম্যাচেই নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। 

এখনও পর্যন্ত আরসিবির জার্সিতে খেলতে নেমে আইপিএলে বিরাট হাঁকিয়েছেন মোট ৭৪৬৬ রান করেছেন। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে খেলতে নেমে বিরাট ৪২৪ রান করেছেন। দুটো মিলে বিরাটের ঝুলিতে রয়েছে মোট ৭৮৯০ রান। আর মাত্র ১১০ রান করলেই প্রথম ক্রিকেটার হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৮০০০০ রান করার রেকর্ড গড়বেন প্রাক্তন আরসিবি অধিনায়ক।

এবারের আইপিএলে এখনও পর্যন্ত অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ৪ ম্য়াচে মোট ২০৩ রান করেছেন তিনি। মোট আইপিএলের মঞ্চে আরসিবির জার্সিতে ২৫৬ ম্য়াচের মধ্য়ে ২৪৭ ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮৯০ রান করেছেন। সর্বাধিক সেঞ্চুরিও বিরাটের ঝুলিতে। সংখ্যাটা ৭। এছাড়াও ৫৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটার। 

আরসিবি যদিও চলতি মরশুমে মাত্র পাঞ্জাব কিংসের বিরুদ্ধেই একমাত্র জয় ছিনিয়ে নিয়েছে এখনও পর্যন্ত। এছাড়া সিএসকে, কেকেআর ও লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে খেলতে নেমে হেরে গিয়েছিল তারা।

আরসিবির জার্সিতে ২০০৮ সাল থেকেই খেলে আসছেন বিরাট। তিনিই টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র ক্রিকেটার যিনি একটি মাত্র ফ্র্যাঞ্চাইজির জার্সিতেই শুরু থেকে এখনও পর্যন্ত খেলছেন। ২০১৩ সাল থেকে ২০২২ পর্যন্ত আরসিবির অধিনায়কও ছিলন কোহলি। জাতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর পর আরসিবির অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ৩৫ বছরের এই ডানহাতি ব্যাটার। 

ফাফ ডু প্লেসির নেতৃত্বে গত মরশুমেও খেলেছে আরসিবি। কিন্তু গত ১৬ মরশুমে একবার খেতাব জিততে পারেনি আরসিবি। এবার কি তারা পারবে? কিছুদিন আগেই উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবি জয় ছিনিয়ে নিয়েছিল। স্মৃতি মন্ধানা, রিচা ঘোষরা টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় সংস্করণেই বাজিমাত করেছে। বিরাটরাও এবার আইপিএল খেতাব ঘরে আনুক, এমনটাই চাইছেন বেঙ্গালুরুর সমর্থকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget