এক্সপ্লোর

IPL 2025: ওয়ার্নার, বেয়ারস্টো থেকে বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটার, নিলামে অবিক্রিতই থেকে গেলেন তাঁরা

IPL 2025 Auction: ডেভিড ওয়ার্নারের অধিনায়কত্বে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬ সালে। টুর্নামেন্টের ইতিহাসে অন্য়তম সেরা ব্যাটার তিনি।

জেড্ডা: আইপিএলের নিলামের (IPL Auction) প্রথম দিনে কেউ মোটা অঙ্ক দর পেলেন, তো অনেক তারকা ক্রিকেটারই আনসোল্ড রয়ে গেলেন। অর্থাৎ বেস প্রাইসেও তাঁকে দলে নিতে ইচ্ছুক হয়নি কোনও ফ্র্যাঞ্চাইজিই। সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম বোধহয় ডেভিড ওয়ার্নার (David Warner)। আছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জনি বেয়ারস্টো। আবার তালিকায় আছেন বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটারও। 

নিলামে অবিক্রিত ক্রিকেটাররা: ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, দেবদত্ত পড়িক্কল, ওয়াকার সালামখেলি, আনমোলপ্রীত সিংহ, যশ ধূল, উৎকর্শ সিংহ, আরিয়ান জুয়াল, লভনিশ সিসোদিয়া, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, পীযূশ চাওলা

১৮ কোটি টাকায় পাঞ্জাব কিংস কিনে নেয় লেগস্পিনারকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দাম পাওয়া ভারতীয় স্পিনার হলেন চাহাল। প্রথম বোলার হিসাবে আইপিএলে ২০০ উইকেটের গণ্ডি পেরিয়েছেন চাহাল। তাঁর উইকেট তোলার দক্ষতাকে সম্ভ্রমের চোখে দেখে সব দলই। এবার নতুন চ্যালেঞ্জ চাহালের সামনে।

নিলামে সবচেয়ে বেশি ২৭ কোটি টাকা মূল্যে লখনউ সুপারজায়ান্টস দলে নিল ঋষভ পন্থকে।  তাঁর জন্য ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দাম হাঁকে লখনউ সুপার জায়ান্টস। দিল্লিও জানিয়ে দেয় যে, তাঁরা রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করবে। সেই অনুযায়ী লখনউকে সর্বোচ্চ দর জানাতে বলা হয়। ২৭ কোটি টাকা দর দেয় লখনউ। তাতে দিল্লি আর আরটিএম ব্যবহার করেনি। রেকর্ড ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিল লখনউ।
 
১১ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে কিনল দিল্লি ক্যাপিটালস। কেকেআর রিটেন করেনি আগের বার নিলামে সর্বাধিক দামে দলে নেওয়া অজি পেসারকে। কিন্তু এবার অর্ধেক দামে তাঁকে নিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়সকে কিনে নিল পাঞ্জাব কিংস। এত অর্থে এর আগে কোনও ক্রিকেটার কোনওদিন বিক্রি হননি।
 
পাঞ্জাব কিংস আরটিএম কার্ড ব্যবহার করে অর্শদীপ সিংহকে নিয়েছে দলে। ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। দর হাঁকতে শুরু করে চেন্নাই সুপার কিংস। লড়াই শুরু করে দিল্লি ক্যাপিটালস। পরে দরাদরি শুরু করে গুজরাত টাইটান্স। পরে যোগ দেয় আরসিবি, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ।  হায়দরাবাদ তাঁর জন্য শেষ দর দেয় ১৮ কোটি টাকা। শেষ পর্যন্ত রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ১৮ কোটি টাকায় তাঁকে কিনল পাঞ্জাব কিংস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget