এক্সপ্লোর

IPL Auction: আচমকাই আইপিএলে নিলামের সময়সূচিতে পরিবর্তনের ঘোষণা, কিন্তু কেন?

IPL 2025: এদিকে ভারত অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই শুক্রবার এবার আইপিএলের সূচি ঘোষণা করে ফেলল বিসিসিআই। ২০২৫, ২০২৬, ২০২৭ মরশুমের আইপিএল শুরুর দিন ঘোষণা করা হয়েছে।

মুম্বই: আর মাত্র দুদিন বাদেই আইপিএলের নিলাম পর্ব রয়েছে। তার আগে পারথ টেস্টের প্রথম দিনের দিনই আইপিএলের নিলামের সময়সূচিতে পরিবর্তন করা হল। আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদির জেদ্দায় আয়োজিত নিলাম পর্বের সময় পরিবর্তন করা হল পারথ টেস্টের কথা মাথায় রেখে। পারথে প্রথম টেস্টের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিএল নিলামের অনুষ্ঠান পর্ব জিও সিনেমায় লাইভ দেখানো হবে। প্রথমে বিসিসিআইয়ের পক্ষ থেকে যে সময়ের কথা ঘোষণা করা হয়েছিল ,তাত জানানাে হয়েছিল যে ভারতীয় সময় বিকেল ৩ থেকে শুরু হবে নিলাম পর্ব। কিন্তু তা বদলে গেল। নতুন নিয়ম অনুযায়ী বিকেল ৩.৩০ থেকে শুরু হবে নিলাম পর্ব। অর্থাৎ ৩০ মিনিট পরে শুরু হবে নিলাম পর্ব। পারথে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট প্রতিদিন শুরু হওয়ার কথা ভারতীয় সময় সকাল ৭.৫০ এ। সেই মত প্রতিদিন ভারতীয় সময় দুপুর ২.৩০ নাগাদ শেষ হওয়ার কথা খেলা। তাই হাতে ১ ঘণ্টা সময় নেওয়া হয়েছে ব্রডকাস্টের আগে।

এদিকে ভারত অস্ট্রেলিয়া সিরিজের মাঝেই শুক্রবার এবার আইপিএলের সূচি ঘোষণা করে ফেলল বিসিসিআই (BCCI)। ২০২৫ সালের আইপিএল শুরু হতে চলেছে আগামী ১৪ মার্চ থেকে। টুর্নামেন্ট চলবে আগামী ২৫ মে পর্যন্ত। ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত খবর অনুযায়ী আইপিএলের ১৮ তম মরশুমের সূচি ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির কথা মাথায় রেখেই। সূত্রের খবর, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। যা শেষ হওয়ার কথা ৯ মার্চ।

তবে শুধু ২০২৫ সালের আইপিএলের সূচিই নয়। ২০২৬ ও ২০২৭ সালের আইপিএলও কবে থেকে শুরু তাও জানিয়ে দিয়েছে বিসিসিআই। সূত্রের খবর অনুযায়ী ২০২৬ সালের আইপিএল ১৫ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। অন্যদিকে ২০২৭ মরশুমের আইপিএল ১৪ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে।

এবারের নিলামে যে ৫৭৪ জন ক্রিকেটারের উঠবেন, তার মধ্যে ৩৬৬ জন ভারতীয় ক্রিকেটার। ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে ৩ জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকে। ৩৬৬ জন ভারতীয়র মধ্যে ৩১৮ জন আনক্যাপড।

আরও পড়ুন: বুমরাদের দাপটে তাসের ঘরের মত ভাঙল অস্ট্রেলিয়ান ব্য়াটিং, প্রথম দিনশেষে ৮৩ রানে এগিয়ে ভারত

সেরা শিরোনাম

IPL: সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
সানরাইজার্সে ফিরলেন নটরাজন, ট্রেডে দিল্লি ক্যাপিটালসে এলেন আনসারি
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
Kieron Pollard: আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত
আইপিএলে কি মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন পোলার্ড? নিতে পারেন বড় সিদ্ধান্ত

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget