এক্সপ্লোর

CSK vs DC: ফের একবার মসনদে ধোনি? CSK-DC-র মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কোন দল? কখন, কোথায়ই বা দেখবেন খেলা?

IPL 2025: আপাতত আইপিএলের লিগ তালিকায় দিল্লি ক্যাপিটালস দুই ও সিএসকে আট নম্বরে রয়েছে।

চেন্নাই: আইপিএলে এখনও পর্যন্ত দুই অপরাজিত দলের অন্যতম হল দিল্লি ক্যাপিটালস। তবে শনিবার অক্ষর পটেল, কেএল রাহুলদের সামনে কিন্তু কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। প্রতিপক্ষের নাম যে চেন্নাই সুপার কিংস।

চলতি আইপিএলে (IPL 2025) সিএসকে এখনও পর্যন্ত নিজেদের সেরা ফর্ম দেখাতে পারেনি। তিন ম্যাচের মধ্যে দুইটিতে পরাজিত হয়েছে তারা। কিন্তু নিজেদের ঘরের মাঠে বরাবরই শক্তিশালী হলুদ ব্রিগেড। তাই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু সম্ভাবনা প্রবল।

আইপিএলে শনিবারের প্রথম ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?

আইপিএলে শনিবারের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি (CSK vs DC) হতে চলেছে।

কোথায় খেলা হবে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের আইপিএলের ম্যাচটি?

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি সিএসকের হোম গ্রাউন্ড চিপকে আয়োজিত হবে।

কখন শুরু হবে দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের আইপিএলের ম্যাচটি?

আজ শনিবার, ৫ এপ্রিল আইপিএলের এই ম্যাচ আয়োজিত হবে, খেলা শুরু হবে দুপুর ৩.৩০ টায়। টস হবে তার আধ ঘণ্টা আগে তিনটেতে।

কোথায় দেখবেন দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ?

দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।

অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?

টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন। 

হেড-টু-হেড 

দুই দলের হেড-টু-হেডে সিএসকের দাপটই দেখা গিয়েছে। সিএসকে-দিল্লির মুখোমুখি সাক্ষাতে ৩০ বারের মধ্যে ১৯ বারই জয়ী হয়েছে হলুদ ব্রিগেড। চিপকে তো এই আধিপত্য আরও বেড়ে যায়। চিপকে নয়টি ম্যাচের মধ্যে সাতবারই সিএসকে জয়ের হাসি হেসেছে।  

তবে আরসিবি কিন্তু ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে যে ঘরের মাঠে সিএসকে অপ্রতিরোধ্য নয়। ১৬ বছর পর সিএসকের ঘরের মাঠে তাদের হারিয়েছেন রজত পাতিদাররা। তাই অতীত পরিসংখ্যান দিল্লির বিপক্ষে থাকলেও, তাদের কিন্তু খুব উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আর এর জন্য কিন্তু সিএসকে তাঁদের ওপেনার ফাফ ডু প্লেসির দিকে তাকিয়ে থাকবে। দীর্ঘদিন সিএসকের হয়ে খেলায় চিপকের পিচের সঙ্গে তিনি পরিচিত। তাঁর ওপর গুরুদায়িত্ব থাকবে। নজর থাকবে দুরন্ত ছন্দে থাকা মিচেল স্টার্কের দিকে।

এই ম্যাচে আবার অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে দুর্ভাগ্যবশত হাতে চোট পান সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসি  রুতুরাজের আপডেট দিয়ে বলেন, 'রুতুরাজ কাল খেলবে কি না, তা নির্ভর করবে ও কতটা সুস্থ হতে পারছে তার ওপর। ওর হাত এখনও ফুলে রয়েছে। তাই নেটে ও কেমন ব্যাট করতে পারছে না পারছে, সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব।' অর্থাৎ দিল্লির বিরুদ্ধে রুতুরাজের খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এর জেরেই ফের একবার মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সিএসকেকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

হাসি কিন্তু নিজেই মাহি সমর্থকদের আশা আরও বাড়িয়ে তুলেছেন তিনি যোগ করেন, 'যদি ও (রুতুরাজ) না খেলতে পারে, তাহলে কে অধিনায়ক হবে, সেটা ঠিক নয় এখনও। তবে ওর বদলে একজন তরুণ উইকেটকিপারের সেই দায়িত্ব পালন করার দৃঢ় সম্ভাবনা রয়েছে।' অনেকেই মনে করছেন হাসির এই তথাকথিত তরুণ উইকেটকিপার আর কেউ নন, বরং মহেন্দ্র সিংহ ধোনি। তাই মাহি অনুরাগী বাড়তি উদ্য়ম নিয়ে এই ম্যাচের জন্য অপেক্ষা করে থাকবেন। এবার দেখার দিল্লি নিজেদের অপরাজিত দৌড় অব্য়াহত রাখে, না সিএসকে জয়ের সরণিতে ফেরে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget