এক্সপ্লোর

CSK vs RR: রাজধানীতে সম্মানরক্ষার লড়াই, মুখোমুখি সাক্ষাৎকারে রাজস্থান রয়্যালস না সিএসকে, কারা বেশি ম্যাচ জিতেছে?

IPL 2025: এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে সিএসকেকে ছয় রানে পরাজিত করেছিল রাজস্থান রয়্যালস।

নয়াদিল্লি: এক দল রয়েছে নয় নম্বরে, এক দল দশে। আজ সেই দুই দলই একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। কথা হচ্ছে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের (CSK vs RR)। দুই দলই বহু আগে এ বারের  আইপিএলের (IPL 2025) প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আপাত অর্থে রাজধানীতে আয়োজিত তাঁদের ম্যাচের তেমন কোনও গুরুত্ব নেই। তবে লড়াইটা হবে সম্মানরক্ষার। কোনও দলই বা আর সবার নীচে শেষ করতে চায়। সেটা যাতে না হয়, সেই লক্ষ্যেই আজ দুই পয়েন্ট পেতে মাঠে নামবেন সঞ্জু স্যামসন ও মহেন্দ্র সিংহ ধোনির দল।

সবার নীচে থাকা সিএসকে ও নয়ে থাকা রয়্যালসের পয়েন্ট সংখ্যা একই। পার্থক্য শুধু নেট রান রেটে। এটাই আবার রয়্যালসদের মরশুমের শেষ ম্যাচ। তাই জয় দিয়েই নিঃসন্দেহে মরশুম শেষ করতে চাইবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে খেলা দল। অপরদিকে, ধোনির ক্ষেত্রে এই ম্যাচে জয় মানেই তারা যে দশে শেষ করবে, তা নিশ্চিত হয়ে যাবে। তাই প্রকৃত অর্থেই লড়াইটা আজ সম্মানরক্ষার।

সিএসকের ম্যাচ মানেই কিন্তু চারিদিকে সাজ সাজ রব। ধোনির ম্যাচ যে। মাহিকে সিএসকের হলুদ জার্সিতে মাঠে নামতে দেখতেই হাজার হাজার দর্শক গোটা মরশুম জুড়ে গ্যালারিতে ভিড় জমিয়েছে। আজও তাঁর অন্যথা হওয়ার কথা নয়। উপরন্তু, সম্ভবত এটাই অধিনায়ক মাহিকে শেষবার অরুণ জেটলি স্টেডিয়ামে নেতৃত্ব  দিতে দেওয়ার সুযোগ। তাই ম্যাচ থেকে আপাত অর্থে পাওয়ার তেমন কিছুই না থাকলেও, উত্তেজনার কিন্তু কমতি নেই।

দুই দলের খেতাব সংখ্যা ও সাফল্যের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। সেই প্রথম আইপিএলে ১৮ বছর আগে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। সেই ফাইনালে জয়ের হাসি হেসেছিল শেন ওয়ার্নের রয়্যালস। তবে তারপর থেকে রাজস্থান যেখানে আরও একটিও খেতাব জিততে পারেনি, সেখানে সিএসকে পাঁচ পাঁটটি ট্রফি জিতে টুর্নামেন্টের সফলতম ফ্র্যাঞ্চাইজি। তবে খেতাব জয়ের সংখ্যা পার্থক্য থাকলেও, দুই দলের লড়াই কিন্তু বরাবরই হাড্ডাহাড্ডি হয়েছে। কোনও দলই কিন্তু দিনের পর দিন একপেশেভাবে অপরকে হারাতে পারেনি।

রাজস্থান রয়্যালস ও সিএসকে আইপিএলের মঞ্চে মোট ৩১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে সিএসকে ১৬টি ম্যাচ জিতলেও, রয়্যালসরা ১৫টি ম্যাচ জিতেছে। অর্থাৎ মুখোমুখি সাক্ষাৎকারে জয়ের সংখ্যায় পার্থক্য কার্যত নেই। এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারেও জয়ের হাসি হেসেছিল রয়্যালসরা। আজকের ম্যাচে কে জেতে এবার সেটাই দেখার বিষয়।  

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget