এক্সপ্লোর

IPL 2025: কেকেআরে ব্রাত্য, তবে DC-র হয়ে ঝরাচ্ছেন আগুন, মিচেল স্টার্কের বোলিংয়েই পুড়ে ছাই SRH

DC vs SRH: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতে ৩৫ রানের বিনিময়ে পাঁচ পাঁচটি উইকেট নেন মিচেল স্টার্ক।

বিশাখাপত্তনম: আইপিএলে গত মরশুমে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সদস্য ছিলেন তিনি। সর্বোচ্চ দামে কেনা মিচেল স্টার্ক (Mitchell Starc আইপিএলের কোয়ালিফায়ার এবং ফাইনালে বিধ্বংসী বোলিংয়ে দলের জয়ের পথ সুগম করেন ম্য়াচসেরাও নির্বাচিত হন। তবে কেকেআর তাঁকে দলে রিটেন করেনি। নতুন মরশুমে (IPL 2025) নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন স্টার্ক। তাঁর দক্ষতা নিয়ে যদি কারুর বিন্দুমাত্রও সন্দেহ থাকে, তাঁদের কিন্তু বল হাতেই চলতি আইপিএলে জবাব দিচ্ছেন অজ়ি তারকা।

দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে তিনি নিয়েছিলেন তিন উইকেট। আজ, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (DC vs SRH) তাঁর নামের পাশে লেখা পাঁচটি সাফল্য। তাঁর আগুনে বোলিংয়ে শুরুতেই ছন্নছাড়া হয়ে গিয়েছিল বিধ্বংসী সানরাইজার্স টপ অর্ডার। ঈশান কিষাণ, ট্র্যাভিস হেডদের সাজঘরে ফেরান স্টার্ক। দ্বিতীয় স্পেলে পুরনো বল হাতে ইনিংসের শেষে এসেও নিজের দক্ষতা প্রমাণ করলেন তিনি। ১৯তম ওভারে জোড়া উইকেট নিয়ে সানরাইজার্সের ইনিংস শেষ করে দেন তিনিই। আজকের পাঁচ উইকেট মিলিয়ে দুই ম্যাচে মোট আটটি উইকেট নিয়ে ফেললেন তিনি।

 

 

বাঁ-হাতি অজ়িই বর্তমানে আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক, 'পার্পল ক্যাপ'-র মালিক। ইনিংসশেষে স্টার্ক বলেন, 'আজকে কী ভীষণ গরম ছিল। সানরাইজার্স কতটা শক্তিশালী দল আমরা সকলেই জানি। আমরা দারুণ পারফর্ম করেছি। নতুন ফ্র্যাঞ্চাইজিতে তাড়াতাড়ি মানিয়ে গুছিয়ে নিতে পেরে বেশ ভালই লাগছে।' আজকেও সানরাইজার্সের বিধ্বংসী ওপেনার তথা স্বদেশীয় ট্র্যাভিস হেডকে সাজঘরে ফেরান স্টার্ক। তাঁকে আউট করা প্রসঙ্গে মজা করে স্টার্ক বলেন, 'সেই কারণেই আমার মনে হয় ও আর প্রথম বলে স্ট্রাইক নেয় না।'

একটা লম্বা সময় আইপিএল থেকে নিজেকে সরিয়েই রেখেছিলেন স্টার্ক। তবে গত বছর এবং এই বছর পরপর দুই বছর আইপিএলে শুধু খেলাই নয়, রীতিমতো দাপট দেখাচ্ছেন অজ়ি তারকা। বিশ ওভারের ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে স্টার্ক বলেন, 'আমি টি-২০ থেকে বিদায় নেওয়ার বিষয়ে সত্যি বলতে এখনও কিছু ভাবনি। সাম্প্রতিক সময়ে আমি এই ফর্ম্যাটে খুব একটা বেশি খেলিওনি। গত বছরই বহুদিন পর আইপিএল খেলি। আমার বয়স হয়েছে বটে, তবে এখানে ছোটদের সঙ্গে কথাবার্তা বলতে ভালই লাগে। প্রতিযোগিতাটাও উপভোগ করছি। সেই কারণেই তো এখনও খেলা চালিয়ে যাচ্ছি।'

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget