এক্সপ্লোর

IPL 2025 Final: লক্ষ্য টানা দ্বিতীয়বার আইপিএল ট্রফিজয়, আমদাবাদে শ্রেয়সের চোখধাঁধানো রেকর্ড চিন্তা বাড়াবে RCB-র

Shreyas Iyer: আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজকের ফাইনালের আগে শ্রেয়স মাত্র তিনবার আইপিএলের ম্যাচ খেলতে নেমেছেন।

আমদাবাদ: এর আগে কোনওদিন যা হয়, মঙ্গলবার, ৩ মে সেই কাণ্ড ঘটানোর লক্ষ্যেই আরসিবির বিরুদ্ধে (RCB vs PBKS) মাঠে নামবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নাগাড়ে দ্বিতীয়বার দুই ভিন্ন দলের অধিনায়ক হিসাবে আইপিএল ট্রফি জেতাই তাঁর লক্ষ্য। কোয়ালিফায়ার ২-এ দু'শোর অধিক রান তাড়া করতে নেমে শ্রেয়সের অপরাজিত ৮৭ রানের ইনিংস যদি আরসিবি সমর্থকদের চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট না হয়, তাহলে কিন্তু এই মাঠে শ্রেয়সের রেকর্ড তাঁদের উদ্বিগ্ন করবেই।

আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজকের ফাইনালের (IPL 2025 Final) আগে শ্রেয়স মাত্র তিনবার আইপিএলের ম্যাচ খেলতে নেমেছেন। এই তিন ম্যাচে তিনি একবারও আউট হননি। উপরন্তু, তিন ম্যাচেই অর্ধশতরান এসেছে শ্রেয়সের ব্যাট থেকে। পঞ্জাব অধিনায়ক এই মাঠে তিন ম্যাচে ২২৬.১৭ স্ট্রাইক রেটে ২৪২ রান করেছেন। এই মাঠে তাঁর ব্য়াট থেকে ১৪টি চার ও ২১টি ছক্কা এসেছে। ডট বলের সংখ্যা পরিমাণ মাত্র ১৯.৬ শতাংশ। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৯৭ রান।   

তবে শ্রেয়স যেমন আরসিবির চাপ বাড়াতে পারেন, তেমনই কিংসের পথের কাঁটা হয়ে উঠতে পারেন আরসিবির এক মহাতারকা। কে তিনি? তিনি আর কেউ নন, বিরাট কোহলি। এ মরশুমে আর কিছু হোক না হোক কোহলির ব্যাট চলেছে এবং তার ব্যাট চলার সঙ্গে সঙ্গেই ছুটেছে আরসিবিও। কোহলি এবার সাতটি ম্যাচে রান তাড়া করতে নেমে অর্ধশতরান হাঁকিয়েছেন এবং সেই প্রতিটি ম্যাচেই কিন্তু ৪০ ওভারের লড়াই শেষে জয়ের হাসি হেসেছে আরসিবিই। এটি সর্বকালীন রেকর্ডও বটে। উপরন্তু, কিংসের বিরুদ্ধে 'কিং কোহলি'-র রেকর্ডও বেশ ঈর্ষণীয়।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে বিরাটের ঝুলিতে রয়েছে মোট ১১১৬ রান। মোট ৩৫ ইনিংসে এই রান ঝুলিতে পুরেছিলেন তিনি। গড় ৩৬। তার মধ্য়ে একটি সেঞ্চুরি ও ছয়টি অর্ধশতরান রয়েছে। ডেভিড ওয়ার্নার ১১১৭ রান করেছেন এই পঞ্জাব ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। আজ প্রাক্তন অজি ওপেনারকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে কোহলির সামনে। 

টি-টোয়েন্টি ফর্ম্য়াটেও নতুন রেকর্ড গড়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে। প্রাক্তন ক্যারিবিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড এই ফর্ম্য়াটে মোট ১৩৫৩৭ রান করেছেন। প্রাক্তন পাক অলরাউন্ডার শোয়েব মালিকের ঝুলিতে রয়েছে ১৩৫৭১ রান। অন্যদিকে কোহলি এখনও পর্যন্ত ৪১৩ টি-টোয়েন্টি ম্য়াচে ১৩৫০০ রান করেছেন। আর ৭২ রান করতে পারলেই আগের দুজনকেই টেক্কা দিয়ে দেবেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেক্ষেত্রে বিরাট এই ফর্ম্য়াটে তৃতীয় সর্বাধিক রানের মালিক হবেন। সুতরাং, ম্যাচে নিঃসন্দেহেই কোহলির দিকে সকলের নজর থাকবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget