এক্সপ্লোর

IPL 2025: মরশুম শুরুর আগেই উদ্বেগ, ইডেনে কেকেআরের বড় ম্যাচ আয়োজন ঘিরে ধোঁয়াশা

Kolkata Knight Riders: ২২ মার্চ ইডেনেই আরসিবির বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল মরশুম শুরু করতে চলেছে কেকেআর।

নয়াদিল্লি: আইপিএলের (IPL 2025) এবারের মরশুম শুরু হতে আর কয়েকটা দিনই বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই কিন্তু টুর্নামেন্ট ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। আইপিএলের প্রথম ম্যাচেই ইডেন গার্ডেন্সে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২২ মার্চ সেই ম্যাচ দিয়েই শুরু এবারের মরশুম। বেশ কয়েকদিন আগেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। তবে এই সূচি নিয়েই দেখা দিয়েছে সমস্যা। তাও আবার নাইটদের ম্যাচ নিয়েই।

ইডেনেই ৬ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের মাঠে নামার কথা। সেই ম্যাচ আয়োজন ঘিরেই উদ্বেগ। ওই একইদিনে আবার রামনবমী। এর জেরেই সমস্যা। ওইদিন কলকাতার রাস্তায় একাধিক প্রসেশন হওয়ার কথা। তার ওপর আবার ম্যাচ। এই জোড়া ইভেন্টের জন্য পর্যাপ্ত নিরাপত্তার অভাব রয়েছে। সূত্র মারফৎ শোনা যাচ্ছে এই বিষয়ে কলকাতা পুলিশের তরফে উদ্বেগের কথা জানানোও হয়েছে। সেই কারণেই যত সমস্যা।

শোনা যাচ্ছে সিএবির তরফে এই সমস্যার সমাধানের জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হচ্ছে। এই বিষয়ে আলাপ আলোচনা হয়ে দ্রুত সমাধান বের করার নাকি আশ্বাসও দেওয়া হয়েছে তাঁর তরফে। একান্তই কোনও সমাধান না মিললে সূচি বদল করতে হবে। তবে ঠাসা সূচির মাঝে ম্যাচের দিনক্ষণ বদল করাটা যে বেশ চাপই, তা বলাই বাহুল্য। এই সমস্যা কিন্তু নতুন নয়। গত বছরও একইদিনে নাইটদের ম্যাচ ছিল। সেই ম্যাচের দি দিনক্ষণ বদল করতে হয়। এবার কী হয় সেটাই দেখার।

প্রসঙ্গত, সদ্যই গত বারের চ্যাম্পিয়ন দল কিন্তু আসন্ন মরশুমের জন্য নিজেদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিয়েছে। দলের সবচেয়ে দামি ক্রিকেটারকে অধিনায়ক করা হয়নি। বরং দায়িত্ব তুলে দেওয়া হল এমন একজনের কাঁধে, যিনি আইপিএল নিলামের প্রথম দিন অবিক্রীত ছিলেন। দ্বিতীয় দিন বেস প্রাইসে তাঁকে কিনেছিল কেকেআর। আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে। সহ অধিনায়ক করা হল দলের সবচেয়ে দামি ক্রিকেটার বেঙ্কটেশ আইয়ারকে। 

রবিবার আগামী আইপিএল মরশুমের জন্য নতুন জার্সি প্রকাশ করেছে কলকাতা নাইট রাউডার্স। তার পরের দিনই অধিনায়কের নামও ঘোষণা করে দেওয়া হল। রাহানের অভিজ্ঞতায় ভরসা রাখল নাইট শিবির।

আরও পড়ুন: আইপিএল নিয়ে একগুচ্ছ নতুন নিয়ম, রাসেল-নারাইনদের ছক্কার প্র্যাক্টিসেও টানা হবে লাগাম? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget