এক্সপ্লোর

IPL 2025: খারাপ সময় যেন কাটছেই না, দল জিতলেও কড়া শাস্তির মুখে পড়লেন ঋষভ পন্থ

Rishabh Pant: আইপিএল ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটারের মরশুমটা এখনও পর্যন্ত বেশ হতাশাজনকই কাটছে।

লখনউ: ঋষভ পন্থকে (Rishabh Pant) এবারের আইপিএল (IPL 2025) নিলামে সর্বাধিক মূল্য দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তবে আইপিএলের সবথেকে দামি খেলোয়াড়ের সময়টা যেন একেবারেই ভাল কাটছে না। ব্যাট হাতে রানের খরা। উপরন্তু, দলের জয়ের দিনেও তাঁকে পড়তে হল শাস্তির মুখে।

শুক্রবার, ৪ এপ্রিল সম্ভবত এ মরশুমের সবথেকে হাড্ডাহাড্ডি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে লখনউ (LSG vs MI)। তবে ব্যাটার পন্থ এদিনও ব্যর্থ। মাত্র দুই রানে সাজঘরে ফেরেন তিনি। দল ১২ রানে ম্যাচ জেতার পর এবার আইপিএল কর্তৃপক্ষের তরফে শাস্তি দেওয়া হল তাঁকে। শুক্রবার নিজেদের ম্যাচে লখনউ বল হাতে নিজেদের ওভার শেষ করতে পারেনি। সেই খেসারতই দিতে হল অধিনায়ক পন্থকে। 

আইপিএলের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে আইপিএলের ১৬তম ম্যাচে মন্থর ওভার রেটের জন্য লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে জরিমানা করা হল। আইপিএলের ২.২২ নিয়মধারায় যেহেতু এ মরশুমে প্রথমবার তাঁর দল অভিযুক্ত হয়েছে, তাই ঋষভ পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।' অবশ্য পন্থ প্রথম নয়, মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য ও রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনকেও এই একই সমস্যার সম্মুখীন হতে হয়। 

অপরদিকে, এই ম্য়াচ সেরা দ্বিগেশ রাঠিও ফের একবার শাস্তির মুখে পড়লেন। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে এমন সেলিব্রেট করেন যে, লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারের মোটা জরিমানা হয়েছিল! তবু দিগ্বেশ রাঠি দেখিয়ে দেন, সাফল্য উদযাপনে তিনি কোনও কার্পণ্য করবেন না। ফের নোটবুক সেলিব্রেশন করেন লখনউ সুপার জায়ান্টসের লেগস্পিনার। এবার মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীরকে ফিরিয়ে নোটবুক সেলিব্রেশন করেন তিনি। এর জেরে ফের জরিমানা দিতে হচ্ছে দিল্লির তরুণকে। শুক্রবারের ঘটনার যেহেতু তাঁর দ্বিতীয় এহেন অপরাধ। সেই কারণে শাস্তি বেশ বড়ই পেলেন তিনি।

দ্বিগেশ রাঠির ৫০ শতাংশ ম্যাচ থেকে প্রাপ্ত বেতন কেটে নিল আইপিএল কর্তৃপক্ষ। তাঁকে এর পাশাপাশি দুই ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। প্রথমবার পাঞ্জাব ম্য়াচে সেলিব্রেশনের জন্য দ্বিগেশ এক ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। এর ফলে তাঁর ডিমেরিট পয়েন্ট দাঁড়াল তিন পয়েন্ট। এই ধরনের লেভেল ১ দোষের জন্য আম্পায়ারের সিদ্ধান্তই শেষ বলে ধার্য করা হয়। তাই এর বিরুদ্ধে কিন্তু দ্বিগেশ আবেদনও করতে পারবেন না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
KKR IPL: রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
রাহানে অবসর নেওয়ায় নতুন অধিনায়ক বাছতে হবে কেকেআরকে, তিন নামকে নিয়ে জোর জল্পনা, এগিয়ে কে?
Kolkata Knight Riders: ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
ভারতীয় কোচের পদ 'ছেড়ে' ২৪ ঘণ্টার মধ্যেই কেকেআরে নতুন ভূমিকায় টেন দুশখাতে
Lalit Modi: আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি
আইনি লড়াইয়ে স্বস্তি, পরের দীপাবলি ভারতে ফিরেই পালন করতে চান 'আইপিএলের জনক' ললিত মোদি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget