এক্সপ্লোর

MS Dhoni: এটাই কি শেষ আইপিএল ধোনির? জানিয়ে দিলেন তাঁর প্রাক্তন সতীর্থ

IPL 2025: এই বয়সে এখনও মাঠে নেমে একইরকম দৌড়াচ্ছেন। একইভাবে হেলিকপ্টার শট মারছেন। চেন্নাই সমর্থকদের নয়নের মণি তিনি। কিন্তু আর কতদিন।

চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket) থেকে অবসর নেওয়ার পর থেকেই তাঁকে নিয়ে একটাই আলোচনা। প্রত্যেকবারই মনে হয় এবারই হয়ত শেষ। কিন্তু সমর্থকদের মুখে হাসি ফুটিয়ে তিনি ফের ফিরে আসেন। কথা হচ্ছে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) নিয়ে। ৪৩ পেরিয়েছেন। কিন্তু এখনও মাঠে নেমে একইরকম দৌড়াচ্ছেন। একইভাবে হেলিকপ্টার শট মারছেন। চেন্নাই সমর্থকদের নয়নের মণি তিনি। কিন্তু আর কতদিন। এবারই কি শেষ? প্রতিবারই এই প্রশ্নটা ওঠে। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন ধোনির জাতীয় দলের একসময়ের সমর্থক ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা রবিন উথাপ্পা। কী বললেন তিনি?

এক অনুষ্ঠানে রবিন উথাপ্পা বলেন, ''মাহিকে নিয়ে যতটা মনে হয়, এই মরশুমেও ওঁর ব্যাট থেকে বেশ কিছু নজরকাড়া পারফরম্য়ান্স দেখতে পারব। হয়ত ৭ বা ৮ নম্বরে ব্যাটিং করতে নামবে মাহি এবার। গত বছরও এমনটাই হ.য়েছিল। প্রতি ম্য়াচেই হয়ত সিএসকের ব্যাটিংয়ের শেষ ১২-২০ বল খেলতে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধােনিকে।'' উথাপ্পা অবশ্য ধোনির ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু মন্তব্য করতে রাজি নন। প্রাক্তন নাইট তারকা বলছেন, ''আমার মনে হয় না যে প্যাশনের কখনও মৃত্যু হয়। আমার মনে হয় ওঁনার খেলার প্রতি প্যাশন এখনও আগের মতই আছে। ৪৩ বছর বয়স, কিন্তু এখনও আমার মনে হয় ওঁর মত উইকেটের পেছনে দ্রুতগতির হাত কারও নেই। যদি একইরকম প্যাশন থাকে, তবে আমার মনে হয় না যে থামার কোনও প্রয়োজন আছে। আমি অবাকও হব না যে ধোনি যদি এই মরশুমের পরই অবসর ঘোষণা করেন। আমার এটাও ঠিক এর পরও আরও চারটে মরশুম যদি ধোনি খেলে, তাতেও আমি অবাক হব না।''

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই নিয়ে পঞ্চমবার মাঠে নামছেন ধোনি। শুধু আইপিএলেই খেলেন তিনি। রোহিতরা যখন চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে ব্যস্ত ছিলেন, তখন থেকেই সিএসকের ক্যাম্পে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ধোনি। তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, আরও একবার হলুদ জার্সিতে ট্রফি জিতেই আইপিএলকে বিদায় জানাতে চাইছেন মাহি। তাই নিজের প্রস্তুতির সঙ্গেও কোনও আপোস করছেন না। সিএসকের প্রস্তুতির ভিডিও ক্লিপে দেখ যায় পাথিরানার একটি নিঁখুত ইয়র্কারে হেলিকপ্টার শটে ছক্কা হাঁকালেন ধোনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget