এক্সপ্লোর

IPL 2025: মাঠে হাজির রোবট কুকুর, কথা শুনছে ক্রিকেটারদের, দুই পায়ে দাঁড়িয়ে মানুষের মতো আচরণ!

Robot Dog in IPL 2025: এবার IPL-এর সম্প্রচার দলে যুক্ত হল একজন নতুন সদস্য। IPL-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে জানানো হয়েছে যে, এবার একটা রোবোটিক কুকুরও সম্প্রচার দলের অংশ হবে।

নয়াদিল্লি: স্পাইডার ক্যাম থেকে শুরু করে ডিআরএস, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL News) আগেও ক্রমাগত অত্যাধুনিক প্রযুক্তি দেখা গিয়েছে। এবার IPL-এর সম্প্রচার দলে যুক্ত হল একজন নতুন সদস্য। IPL-এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে জানানো হয়েছে যে, এবার একটা রোবোটিক কুকুরও সম্প্রচার দলের অংশ হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন বলছেন যে, এই রোবোটিক কুকুর এখন IPL-এর সম্প্রচার দলের জন্য ম্যাচ রেকর্ড করার কাজ করবে।

এই রোবোটিক কুকুরটি অনেক বিশেষ বৈশিষ্ট্যে সজ্জিত এবং সম্প্রচারের জন্য ক্যামেরা লাগানো আছে এর শরীরে। এই রোবটকে ড্যানি মরিসনের কথা মেনে চলতেও দেখা গিয়েছে। এই কুকুরটিকে খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করতেও দেখা গিয়েছে এবং এমনকী, দুই পায়ে দাঁড়িয়ে সে রিস টপ্লে-কে চমকে দিয়েছে। তাকে আম্পায়ারের ভঙ্গিতে টিভি রিভিউর মতো ইশারা করতে দেখা গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকেও তার সঙ্গে মজা করতে দেখা গিয়েছে।

দিল্লি-মুম্বইয়ের খেলোয়াড়রা হতবাক

IPL 2025-এ দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের আগে উভয় দল অনুশীলন করছে তখন। আচমকা মাঠে প্রবেশ করে রোবোটিক কুকুর। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, "এটা কী?" অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার রিস টপ্লেও অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, "এটা কী ধরনের কুকুর?" এরপর সেই রোবট হার্দিক পাণ্ড্যর কথা মতো কাজ করার পর MI-এর অধিনায়ক তাকে 'গুড বয়' বলে ডাকেন।

IPL-এ রোবট কুকুর কেন এল?

এই রোবোটিক কুকুর এখন IPL-এর ম্যাচগুলির লাইভ অ্যাকশন বিভিন্ন কোণ থেকে রেকর্ড করবে। এই নতুন উদ্যোগের উদ্দেশ্য হল দর্শকরা যাতে বিভিন্ন নতুন কোণ থেকে ম্যাচ উপভোগ করতে পারেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ক্রিকেট অনুরাগীদের কাছে অনুরোধ করা হয়েছে যাতে, তাঁরা যেন এই রোবোটিক কুকুরের জন্য দারুণ একটি নাম ঠিক করে দেন।

সেরা শিরোনাম

KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget