এক্সপ্লোর

Kaif on Dhoni: কেবল ধোনির জন্যই বদলেছে আইপিএলের নিয়ম! বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফের

IPL 2025 Retention: ওই মরশুমের আগের ৫ বছরে কেউ আন্তর্জাতিক দলের প্রথম একাদশে না থাকেন, বা তাঁর বোর্ডের সঙ্গে কোনও চুক্তি না থাকে, তাহলে তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে গণ্য করা হবে বলে জানানো হয়েছে।

নয়াদিল্লি: বেশ কয়েকদিন আগেই আইপিএল ২০২৫-র (IPL 2025) রিটেনশন সংক্রান্ত বিভিন্ন নিয়মাবলী প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এই নিয়মগুলি দেখে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সমর্থকদের মুখের হাসি হয়তো একটু বেশিই চওড়া হবে। কারণ এক বিশেষ নিয়মের ফলে আসন্ন মরশুমে সিএসকের মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni) রিটেন করার সম্ভাবনা অনেকটা বেড়ে গিয়েছে। 

আইপিএল রিটেনশন সংক্রান্ত নিয়মাবলীতে আনক্যাপড ক্রিকেটারদের সংক্রান্ত নিয়ম ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে কোনও ক্রিকেটার, উক্ত আইপিএল মরশুমের আগের পাঁচ বছরে যদি কোনও আন্তর্জাতিক দলের প্রথম একাদশে না থাকেন, বা তাঁর যদি বিসিসিআইয়ের সঙ্গে কোনও বার্ষিক চুক্তি না থাকে, তাহলে তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে গণ্য করা হবে। তবে এই নিয়মটা কেবলই ভারতীয় ক্রিকেটারদের জন্যই প্রযোজ্য। এই নিয়ম অনুযায়ী ভারতের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ধোনিকে কিন্তু আনক্যাপড ক্রিকেটার হিসাবেই গণ্য করা হবে।

এর ফলে ধোনিকে চার কোটি টাকাতেই আনক্যাপড হিসাবে রিটেন করতে পারবে সিএসকে। ধোনি নিজেও এমনটাই চাইছিলাম। এর অন্যথা হলে হয়তো তাঁর আইপিএল খেলা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হত। যদিও সিএসকের দাবি তাঁদের তরফে এই বিষয়ে ধোনির সঙ্গে এখনও কোনওরকম কথাবার্তা হয়নি। তবে মহম্মদ কাইফ (Mohammed Kaif) নিশ্চিত আধিকারিকরা ধোনির কথা মাথায় রেখেই নিয়মে বদল ঘটিয়েছেন।

কাইফ বলেন, 'আপনারা আবার ধোনিকে দেখার সুযোগ পাবেন। ও ফিট রয়েছে, ২০০-র স্ট্রাইক রেটে ব্যাট করছে, কিপিংও ভাল করছে। এই কারণেই আমার মনে হয় ও যতদিন খেলতে চাইবে, এভাবেই নিয়মগুলি বদলাতে থাকবে। ও আইপিএলে খেলায় আগ্রহী হলে, ও খেলবেই। ও বিরাট বড় ক্রিকেটার, ম্যাচ উইনার। সিএসকের নেতাও ছিল বটে।'

ভারতীয় প্রাক্তনী এই নিয়ম বদলের সিদ্ধান্তকে সঠিক দাবি করে আরও যোগ করেন, 'আমার মতে নিয়ম বদলের সিদ্ধান্তটা সঠিকই। যদি ও ফিট থাকে এবং খেলতে পারে, তাহলে খেলা না চালিয়ে যাওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছি না আমি। সবাই জানে ধোনির জন্যই নিয়মে বদল ঘটানো হয়েছে এবং কেনই বা হবে না। ধোনির মতো এমন একজন ক্রিকেটারের জন্যই তো সকলে নিয়মে বদল ঘটাতে চাইবে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget