এক্সপ্লোর

RR vs CSK Live: হাসারাঙ্গার স্পিনভেল্কিতে কুপোকাত সিএসকে, হাড্ডহাড্ডি ম্যাচে ৬ রানে জিতল রাজস্থান

Rajasthan Royals vs Chennai Super Kings Live: ম্যাচ শুরুর আগে বর্তমানে সিএসকে লিগ তালিকায় আট নম্বরে ও রাজস্থান রয়্যালস সবার নীচে দশ নম্বরে রয়েছে।

Key Events
IPL 2025 RR vs CSK match 11 live score updates from guwahati RR vs CSK Live: হাসারাঙ্গার স্পিনভেল্কিতে কুপোকাত সিএসকে, হাড্ডহাড্ডি ম্যাচে ৬ রানে জিতল রাজস্থান
বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান-চেন্নাই (ছবি: পিটিআই)
Source : PTI

Background

গুয়াহাটি:

ঘরের মাঠে আরসিবিরি বিরুদ্ধে ১৭ বছরের অপ্রতিরোধ্য রেকর্ড ভেঙে চুরমার হয়েছে। তবে আইপিএলের (IPL 2025) মতো টুর্নামেন্টে সাধারণত একের পর এক ম্যাচ আসতে থাকে। সেই হারের ৪৮ ঘণ্টা পার হতে না হতেই সুদূর দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারতে আরেক ম্যাচে মাঠে নেমে পড়তে হবে চেন্নাই সুপার কিংসকে। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (RR vs CSK)।

চিপকে আরসিবির বিরুদ্ধে পরাজয়ের পর পিচ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। গুয়াহাটি খাতায় কলমে রাজস্থানের হোম গ্রাউন্ড হলেও, মাঠের পরিবেশ কিন্তু তিন স্পিনার নিয়ে খেলা সিএসকের ঘরের মাঠের অনুভবই করাবে। কেকেআরের বিরুদ্ধে ম্যাচ যদি কিছু প্রমাণ করে থাকে, তা হল গুয়াহাটির পিচ স্পিনারদের সহায়ক। সিএসকের সেই কারণে এই পিচ নিয়ে কোনওরকম অভিযোগ করার কথা নয়। বরং গত ম্যাচ হারের পর এমন এক দলের বিরুদ্ধে তাঁরা মাঠে নামছে যাদের দুই ম্যাচে ব্যাটিং, বোলিং, উভয়ই সমালোচিত হয়েছে।

প্রথম ম্যাচে যেখানে রাজস্থান বোলারদের ঠেঙিয়ে ঈশান কিষাণরা ২৮৬ রান তুলেছিল, সেখানে দ্বিতীয় ম্যাচে কেকেআরের স্পিনারদের বিরুদ্ধে নাকানি চোবানি খেয়েছিলেন সঞ্জু স্যামসনরা। তাই মাত্র দুই ম্যাচ খেললেও, ইতিমধ্যেই রয়্যালসদের দল নির্বাচন থেকে খেলার ধরন, সব নিয়েই প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। উপরন্তু, নামে হোম গ্রাউন্ড হলেও, গুয়াহাটির পরিসংখ্যান রয়্যালসদের জন্য একেবারেই ঘরের মাঠ সুলভ নয়। বিগত পাঁচ ম্য়াচে এখানে মাত্র একটিতে জিতেছে রাজস্থান।

তবে আরেক পরিসংখ্যান এও বলছে যে সিএসকে ১৭৫-র অধিক রান তাড়া করতে নেমে নিজেদের শেষ আট ম্যাচেই হেরেছে। পরিবেশ যেমনই হোক না কেন, আজকের দিনে বিশ ওভারের ক্রিকেটে কিন্তু ১৭৫ রান প্রায়ই উঠতে দেখা যাচ্ছে। তাই রাজস্থানের সামনেও কিন্তু সুযোগ রয়েছে এ মরশুমের প্রথম ম্যাচ জেতার। তবে তার জন্য দলের তারকা ফাস্ট বোলারের যে প্রথম দুই ম্য়াচের থেকে বোলিং অনেক উন্নত করতে হবে, তা বলার জো রাখে না।

সিএসকের ক্ষেত্রে উদ্বেগের কারণ দলের মিডল অর্ডার। রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড়রা রান পেলেও, এখনও পর্যন্ত শিবম দুবে, দীপক হুডাদের নিয়ে তৈরি হলুদ ব্রিগেডের মিডল অর্ডার সম্পূর্ণ ব্য়র্থ। হাসারাঙ্গা, মাহিশ থিকসানাদের স্পিনজুটি তাই নিঃসন্দেহেই দুবেদের পরীক্ষা নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন। এবার দেখার গুয়াহাটিতে শেষ হাসি কারা হাসে।

23:44 PM (IST)  •  30 Mar 2025

RR vs CSK Live Score: রাজস্থানের জয়

হাড্ডাহাড্ডি লড়াই চলল শেষ বল পর্যন্ত।তবে শেষমেশ জয় ছিনিয়ে নিল রাজস্থান। ১৭৬ রানে থামল তাঁদের ইনিংস।

22:51 PM (IST)  •  30 Mar 2025

RR vs CSK Live Updates: লড়ছেন রুতুরাজ

সিএসকের হয়ে ব্যাট হাতে লড়ছেন অধিনায়ক রুতুরাজ। ৩৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন তিনি। ১৪ ওভার শেষে সিএসকের স্কোর ১১১/৪। সিএসকেকে জিততে হলে ছয় ওভারে এখনও ৭২ রান তুলতে হবে।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL: পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
পরের আইপিএলে খেলবেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা! বড় সিদ্ধান্তের ইঙ্গিত কামিন্সদের কোচের
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Kolkata Knight Riders: অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
অবসর নিয়েছেন রাহানে, অজিঙ্কের বদলে কেকেআরের নতুন নেতা হচ্ছেন হার্দিক? জোর জল্পনা
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget